বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

সমুদ্র (প্রবন্ধ) (পিয়ালী চক্রবর্তী)



 

#ভ্রমণের জন্য পাহাড় না সমুদ্র- কে বেশী আনন্দ দেয়।

#কলমে_পিয়ালী_চক্রবর্তী


ভ্রমণ মানেই আনন্দ । ভ্রমণপিপাসুদের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে ভ্রমণের মাহাত্ম্য । 


জিওলজিস্ট হবার সুবাদে সারা ভারত আমার মোটামুটি ঘোরা আছে । কোথাও উত্তাল সমুদ্র, আবার কোথাও বরফে ঢাকা পাহাড়, কোথাও ঊষর মরুভূমি, কোথাও মার্বেল পাথরের খাতে বয়ে যাওয়া খরস্রোতা নদী, কোথাও আবার কোথাওবা ঘন অরণ্যনী ।


সবের মধ্যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে নীল সমুদ্র । ভারতের এমন খুব কম সমুদ্রতট আছে যা আমার অদেখা । এগুলির মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিল বিশাখাপত্তনমের ঋষিকোন্ডা সি বিচ এবং কেরালার কোভালম সি বিচ । 


ঋষিকোন্ডা সি বিচের নীল জল আর সমুদ্রস্নানে উপযুক্ত সুন্দর ঢেউগুলি আমি এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই । সমুদ্রের ঠিক পাশেই আছে কৈলাস পাহাড় । সন্ধ্যেবেলা কৈলাসের চূড়া থেকে নীচে সি বিচের দিকে তাকালে মনে হয় যেন বিশাখাপত্তনম শহরটা আলোর মালায় সজ্জিত । অপূর্ব, অপরূপ, ভাষায় প্রকাশ করা যায়না এই সৌন্দর্য । 


কেরালার কোভালম সমুদ্রতটের আবার আরেকরকম সৌন্দর্য । শান্ত ঘন নীল জলে নুইয়ে পড়েছে নারকেলগাছের সারি । প্রাকৃতিক ওই বালুকাবেলায় সূর্যাস্ত দেখে অবাক চোখে, অবাক পৃথিবীকে প্রাণ ভরে উপলব্ধি করবেনা এমন মানুষ বিরল । 


সমুদ্রের উচ্ছ্বাস, ঢেউয়ের ওঠা-পড়া, প্রাণোচ্ছলতায় ভরপুর রূপ আমি নিজের মধ্যে প্রত্যক্ষ করি । তাই সমুদ্র আমার এত প্রিয় । 

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

২টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...