বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

স্বপ্নাদেশ (পিয়ালী চক্রবর্তী)


Copyright©️All rights reserved
Piyali Chakravorty
বিকাশ বাবু , আমাদের বিকাশ চক্কোত্তি স্যার , ভারিক্কি চেহারা , পরনে ধোপদুরস্ত ধুতি - পাঞ্জাবি , কালো ফ্রেমের চশমা আর পাঞ্জাবির হাতার মধ্যে তাঁর লুকোনো থাকতো একটা বেত |

স্কুলের বারান্দা দিয়ে হেঁটে গেলে আশেপাশের সবকটা ক্লাস স্তব্ধ হয়ে যেত ওনার প্রবল প্রতাপে | 'রমাচরণ বয়েজ প্রাইমারি স্কুলের' উনি বাংলার স্যার |

পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস চলছে | দোর্দণ্ডপ্রতাপ বিকাশ স্যার ক্লাস নিচ্ছেন | আজকে উনি ঠিক করলেন বাচ্চাদেরকে একটা গল্প শোনাবেন |

স্যার গল্প শোনাবেন , বাচ্চারা কি খুশি ! কি খুশি ! আজকের মতো বেত্রাঘাত বাদ পড়লো , আবার সাথে ফাউ বিকাশ স্যারের গল্প | দারুন মনোযোগসহকারে সবাই বেশ জুত করে বসলো |

স্যার গল্প শুরু করলেন :- "একদেশে ছিল এক মুচি | সে খুব ভালো জুতো বানাতে পারতো | দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো তার কাছে জুতো বানানোর জন্য | তার যেমন গুমোর তেমনি কদর | মুচি দিন দিন ধনী হয়ে উঠতে লাগলো |

একদিন ঘুমিয়ে ঘুমিয়ে মুচি রাত্রে স্বপ্ন দেখছে , 'ওর উন্নতিতে দেশে বাকি মুচিরা জ্বলে পুড়ে মরছে | ওরা সবাই মিলে একদিন বৈঠক করলো মুচিকে জব্দ করার ফন্দি আঁটতে | ওরা কি করলো - একজন মহিলাকে মুচির কাছে জুতো বানাবার জন্য পাঠালো |

মুচিও সরল মনে একজোড়া খুব ভালো জুতো ওনাকে বানিয়ে দিলো | কিন্তু ওই জুতোজোড়া নিয়ে বাড়ি ফিরে ওই মহিলা অন্য মুচিদের হাতে সেই জুতোজোড়া দিয়ে দিলেন |

পরামর্শ আগেই করা ছিল ওই মুচির বানানো জুতোয় খুঁত ধরতে হবে | বাকি সব মুচিরা মিলে সেই জুতোজোড়ার মধ্যে একপাটি জুতোকে কেটে ছোটো করে দিলো | তারপর সেই জুতোজোড়াসমেত মহিলাকে পাঠানো হলো রাজ্যের রাজার কাছে , মুচির বিরুদ্ধে বিশ্রী জুতো বানানোর নালিশ জানাতে | রাজা মহিলার নালিশ শুনে আদেশ দিলেন , ' আমার রাজ্যের জুতো সবচেয়ে বিখ্যাত | এই মুচি আমাদের রাজ্যের বদনাম করেছে | তাই এর ডান- হাত কেটে নেওয়া হোক | '

রাজার আদেশ তো আর অমান্য করা যায়না | তক্ষুনি মুচিকে ধরে নিয়ে যাওয়া হলো ওর হাত কেটে নেবার জন্য |

ওফফ ...কি যন্ত্রনা হচ্ছে হাতে ! ভীষণ লাগছে , প্রচন্ড কষ্ট হচ্ছে , সহ্য করতে পারছেনা যন্ত্রনা | '

যন্ত্রনায় ওর ঘুম ভেঙে গেলো | এ ....বাবা .....একি করেছে ও ! ঘুমের মধ্যে চামড়া কাটার কাঁচি দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলতে যাচ্ছিলো আরেকটু হলে |

যাক বাবা একটু কাটার পরেই ভাগ্যিস ঘুম ভেঙে গেছে , নাহলে আজকে আর হাতটাই থাকতোনা |

গল্পটা বলে বিকাশ স্যার ক্লাসের ছেলেদেরকে বললেন , ' বুঝেছো তো , আমরা স্বপ্নের মধ্যেও কখনো কখনো সাংঘাতিক কিছু করে ফেলতে পারি | '

ক্লাসশুদ্ধু বাচ্চা সমস্বরে বলে উঠলো হ্যাঁ স্যার বুঝেছি | একটা বাচ্চা , বান্টি শুধু চুপচাপ হয়ে আছে | হটাৎ সে বলে উঠলো , ' স্যার , একটা প্রশ্ন ছিল | '

বিকাশ স্যার আনন্দ পেলেন , বাচ্চার মনে প্রশ্ন জেগেছে মানে ওনার গল্প বলাও স্বার্থক হয়েছে |

বেশ একটু ভারিক্কি চালে স্যার বললেন , ' হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা কর | '

বান্টি খানিক মাথা চুলকে , ' স্যার , তাহলে একেই কি 'স্বপ্নদোষ' বলা হয় ? '

স্যার এতটাই হতচকিত যে পেটাতেও ভুলে গেলেন |

বিকাশ স্যার শকস 😱, বান্টি রকস 😎 | এর পর থেকে স্যার আর কোনোদিনও গল্প বলেননি কোনো ক্লাসে |
Copyright©️All rights reserved
Piyali Chakravorty

+++++++++++সমাপ্ত++++++++++



৮টি মন্তব্য:

  1. 😄😃😀বাচ্চারা না। ভালো হয়েছে পেটাইনি , তা না হলে আবার অন্য গল্প। দারুন হয়েছে।।

    উত্তরমুছুন
  2. দারুণ লিখেছো বন্ধু। 👌👌👌👌👌

    উত্তরমুছুন
  3. দারুণ লিখেছো বন্ধু। 👌👌👌👌👌

    উত্তরমুছুন
  4. দারুণ! দারুণ! অসাধারণ একটা গল্প ধরালি! ধন্যবাদ। 👌👌👍👍💥💥💫💫❤❤💅💅💅💯💯💯💯

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...