প্রেমে প্রতারিত একজন মানুষের কি করা উচিত
!! বড়ই কঠিন প্রশ্ন!!? আমার অবশ্য তেমন কোন ছ্যাকা খাওয়ার অভিজ্ঞতা,, মানে প্রতারিত হওয়ার কোন ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। শিক্ষা জীবনে বরাবরই কঠোর শাসনে বেড়ে উঠেছি। ভাই- বোন সবাই বয়সে অনেক বড়ো হওয়ার কারণে, আরো বেশি কোণঠাসা অবস্থা ছিলো আমার। একটু কাশলেই বুঝে ফেলতাম, কি বলতে চায়,, এরকম এক অবস্থা আরকি!! সেবার বড়োদা ট্রিপ থেকে ফেরার সময়, একটা নকিয়ার সেট এনে দিয়েছিল। সালটা ২০০২ বা ২০০৩ এর দিকে হবে। পরীক্ষা থাকলে প্রায়ই হস্টেলে থেকে যেতাম। আর বাড়িতে সবাই, বিশেষ করে আমার মা সবসময় টেনশন করতেন এ নিয়ে। মোবাইলের কলরেট বাড়তি থাকার কারণে তখনও এতো জনপ্রিয়তা পাইনি মোবাইল। যার কারণে হিসেব করে ব্যবহার করতো সবাই! তো আমার বন্ধু ছিল খুবই নগন্য। চুপচাপ থাকতাম বলে, কেউ তেমন ঘেষতো না। এরকম কয়েকজনকে দিয়েছিলাম মোবাইল নম্বর, যাতে একদম জরুরী দরকারে কল দিতে পারে। ফার্স্ট সেমের পরে ব্রেক চলছে। এক সকালে রেজিস্ট্রার্ড চিঠি এলো আমার নামে! খুলে পড়তে যাবো, তার আগেই মোবাইলে ফোন। ল্যান্ড লাইনের বুথ থেকে করা! রিসিভ করতেই বলে কিনা, "হ্যা নাকি না!" গলার আওয়াজ কেমন যেনো একটু চেনা চেনা লাগছে। বুঝতে পারছি না ঠিক। জিজ্ঞেস করতেই বললো, " এখনো চিঠি পড়োনি!? এতক্ষন লাগে পড়তে!?" আমি তো তখন ভয়ে এদিক ওদিক তাকাচ্ছি, কেউ শুনে ফেললে কি বলবো?? ঠিক দেখি কি, বড়োদা হেলে দুলে এসে পাশে বসলো। আমি তখন ঘামতে ঘামতে সেই অচেনা, অদেখা কণ্ঠস্বরকে সোজা 'না' বলে দিলাম। ও প্রান্তের লাইন ও সাথে সাথে কেটে গেলো। আমি এমনই ডরপুক ছিলাম যে, সেই চিঠি পড়ার সাহস ও আমার হয়নি! ছিঁড়ে কুটিকুটি করে ফেলে দিয়েছিলাম।
এর বেশ কিছুদিন পর দেখি কি, আমাদের নিচতলার ভাড়াটিয়া, মাস্টার মেসোর মেডিক্যাল পড়ুয়া ছেলে বাসুদা, কেমন যেনো দেবদাস সেজে ঘুরে বেড়াচ্ছে!সদা ফিটফাট বাসুদার একি হাল?! কি হয়েছে?? কেই বা দায়ী!? আমতা আমতা করে একদিন, সেম ডিপার্টমেন্টে পড়ুয়া, বাসুদার বড়বোন গৌরীদিকে জিজ্ঞেস করতেই যেন ফোঁস করে উঠল! "হ্যারে!! আমার ভাইটা কি এতোই খারাপ ছিলো যে,এক কথায় না করে দিলি?" আমি শুনে থ! কীভাবে সম্ভব?! আমার সাথে বড়জোর কেমন আছো, ভাল আছি.. এই টাইপের কথা হতো। এর বেশি নয়। যেহেতু আমরা একই হলে থাকতাম,গৌরীদির কাছে আমার মোবাইল নম্বর ছিল, যা উনি ভাইকে দিয়েছিলেন। এই ঘটনার বছর খানেক পরে শুনি কি, ছ্যাকা খাওয়া বাসুদা তাঁরই ক্লাসমেটকে গোপনে বিয়ে করে ফেলেছে!!
এবার আসি সার কথায়.. প্রেমে একবার প্রতারিত হলেই যে প্রেম থেকে বিশ্বাস উঠে যাবে, তা বোধহয় ঠিক নয়।প্রতারিত হওয়ার পরে, কিছুদিন হয়তো ইঁদুর মারার বিষ নয়তো ঘুমের ওষুধ বালিশের নিচে নিয়ে ঘুমাবে। "শেষের কবিতা" কিংবা "যে আমাকে প্রেম শেখালো"..এ জাতীয় কবিতার মাঝে প্রেম খুঁজে বেড়াবে, হলুদ পাঞ্জাবি গায়ে হিমু কিংবা নীল শাড়িতে নীরা কে খুঁজে ফিরবে,,, কিন্তু একেবারে যে ভেঙেচুরে চূর্ণ -বিচূর্ণ হয়ে যাবে, তাও নয়। আজকাল কার 'প্রেম' হচ্ছে ডিজিটাল প্রেম! যারা প্রেম করেন, তারা বোধহয় বর্তমান ভবিষ্যতের সমস্ত লাভ ক্ষতির হিসেব কষেই প্রেমের কাননে যান!
উপস্ংহারে বলি, 'প্রেম' এমন একটি উপাদান,, যা বারেবারে জীবনে আসবেই। আপনি যতোই অস্বীকার করুন না কেনো, প্রেম আপনার অজান্তেই হৃদয়ে ঘাঁটি গেড়ে বসবে। এ থেকে পালিয়ে বেড়ানোর কোন কারণ থাকতে পারেনা। 'প্রেম' মানুষের জীবনে একটি স্বাভাবিক দৈনন্দিন মনোবৃত্তীয় এবং কিছুটা জৈবিক একটি প্রক্রিয়া, যা হরমোন নি:সরনের ফলে বাড়ে কিংবা কমে
Copyright©️ All rights reserved for Pallabi Barua

কি অসাধারণ! আমি অভিভূত। শুভেচ্ছা।❤❤👍👍👌👌💯💯💯
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ দাদা
মুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনখুবই সুন্দর😍💓
উত্তরমুছুন