বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

বেলাশেষে



        ------- বেলাশেষে ---------                                                        

              মুখোমুখি 
 তুমি আর আমি....
কেটে গেছে মাঝে একুশ টা বছর।
একদিনের চঞ্চল তরুণী আজ , আভিজাত্যে মোরা সুখী গৃহিণী।
হ্যাঁ, সুখীই তো...
সেদিনের সেই বাউন্ডুলে,কমিউনিস্ট আদর্শের ছেলেটিকে কি করেই বা ভরসা করতে বলো!!!
তাই জোর করিনি।
তবে  যখন শুনলাম,আমার  লেখা  গান টা  তোমার  মনের গোপন কুঠুরীতে আজও বিদ্যমান ,,,,
কেন জানি না, চোখের কোনটা চিকচিক করে উঠেছিল। 
লবণাক্ত জলের ধারা  আমার কপোল স্পর্শ করে  নিম্নমুখী ভাবে অবতরন করে চলেছে।
ছাড়ো ওসব কথা। 
ভালো আছো তো !!!

আজ নিশ্চুপ কেন ??
আজও আমি তোমার উত্তরের অপেক্ষায় অপেক্ষমান।
            ---------
আবারও সেই আগের মতোই নীরব থেকেই চলে গেলে... 
তবে কি আজও বুঝলেনা এই পৌঢ়ত্বেও নিঃস্বার্থ ভালোবাসা বেঁচে আছে !!.....

কলমে ---- শ্রেয়া সরকার।
@copyright reserved for -- Shreya Sarkar

১১টি মন্তব্য:

  1. দারুণ! দারুণ! ধন্যবাদ। 👍👍👌👌❤❤❤

    উত্তরমুছুন
  2. দারুণ লিখেছিস বুনু 👌👌👌💐💐💐

    উত্তরমুছুন
  3. অপূর্ব লিখেছ বনু। মন ভরে গেলো

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...