সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

দৃষ্টিকোণে (পিয়ালী চক্রবর্তী)


 

দৃষ্টিকোণে

*********

#কলমে_পিয়ালী_চক্রবর্তী

************************


মুখচোরা, গোলগাল চেহারার প্রিয়াংশী ভট্টাচার্য্য । বেশ মেধাবী ছাত্রী, কিন্তু প্রকাশের অভাবে ওর প্রতিভা যেনো চাপা পড়ে আছে, ঠিক যেমন ছাইচাপা আগুন ।


কলেজে ওদের ক্লাসের বেশিরভাগ ছাত্র - ছাত্রীরা ওকে কেমন যেন হেলাফেলার নজরে দেখে । এমনকি স্যার বা ম্যাডাম দের কাছেও ও যেনো এক অবজ্ঞার পাত্রী । জুলজির রঞ্জনা ম্যাডাম তো ওকে রীতিমতো টনট করে কথা বলতে ছাড়েন না । কখনো "ডাইনোসরের নতুন সংস্করণ",  তো কখনো "ডাঙার জলহস্তী" বলে ওকে ডাকেন । কেউ কোনো কাজে, কোনো আনন্দে, কোনো পরামর্শে ওকে সামিল করতে চায় না । 


মুখচোরা হলেও, ওর খুব ইচ্ছে করে সবার সাথে মিলে মিশে থাকতে, আনন্দ - হাসি গানে সামিল হতে । কিন্তু, মনের ইচ্ছেগুলো মনেই থেকে যায়, কাউকে বলা আর হয়ে ওঠেনা । 


সামনের মাসে ওদের জুলজি ডিপার্টমেন্ট থেকে "দীঘা ও শংকরপুর" এক্সকারসনে যাওয়া হচ্ছে । প্রিয়াংশীর মনে মনে খুব আনন্দ । নতুন জায়গা ঘুরে দেখবে, হয়তোবা নতুন বন্ধুত্বও হতে পারে কারুর সাথে । আশায় আশায় দিন গোনার পালা শুরু হলো ওর ।


এক্সকার্শনের দিন সকালে সবাই একসাথে কলেজের বাসে করে রওনা দিলো দীঘার উদ্দেশ্যে । সবাই খুব আনন্দ করতে করতে বাসে করে চলেছে । সাথে খাওয়া - দাওয়া, গান - নাচ সমানতালে । প্রিয়াংশীকে একা বসানো হয়েছে । ও সবার আনন্দ উপভোগ করা দেখছে । খুব ইচ্ছে করছে ওদের সাথে যোগ দেবার । কিন্তু, কেউ ওকে ডাকছে না । 


বেশ কিছুক্ষণ এরকম চলার পরে বাসের সামনের দিক থেকে একটা প্রবল হইচই শোনা গেলো । বাসটাও দাঁড়িয়ে পড়েছে । ছাত্র ছাত্রীরা সামনের দিকে গিয়ে দেখে, রঞ্জনা ম্যাডাম সিট থেকে পড়ে গেছেন । উনি প্রায় অজ্ঞান । শ্বাস - প্রশ্বাস বন্ধ হয়ে গেছে । মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে । 


সব স্যার, ম্যাডামরা ব্যস্ত হয়ে পড়েছেন । ভয়ে কেউ রঞ্জনা ম্যাডামের গায়ে হাত পর্যন্ত দিয়ে দেখছেনা । চেঁচামেচি শুরু হয়ে গেছে রীতিমতো । 


হটাৎ সবাই দেখে, ভীড় ঠেলে সবাইকে সাইডে সরিয়ে দিয়ে প্রিয়াংশী রঞ্জনা ম্যাডামের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো । তারপরেই নিজের বামহাত টা রঞ্জনা ম্যাডামের বুকের ঠিক মাঝে রেখে, ডানহাত টা বামহাতের ওপরে রাখলো । তারপরে জোরে জোরে দ্রুত চাপ দিতে লাগলো ম্যাডামের বুকের মাঝখানে । যাকে বলে সি পি আর দেওয়া । দরদর করে ঘামছে প্রিয়াংশী । ওর বেশ কিছুক্ষণের কঠোর পরিশ্রমের ফলে হটাৎ রঞ্জনা ম্যাডাম জোরে একটা শ্বাস নিয়ে চোখ মেলে তাকালেন । 


কোনো কারণবশত রঞ্জনা ম্যাডামের খাদ্যনালীতে খাবার  চলে গিয়ে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল । যাকে আমরা বলি "চোকিং" , সেই ভয়ানক পরিস্থিতিতে পড়েছিলেন ম্যাডাম । 


মিনিট পনেরোর মধ্যেই ম্যাডাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন । সব ছাত্র ছাত্রীরা, স্যারেরা এবং বাকি ম্যাডামেরা অবাক চোখে প্রিয়াংশীর দিকে তাকিয়ে রইলো । সবার বিহ্বল ভাব দেখে প্রিয়াংশী হেসে উঠলো । মিষ্টি করে  বললো, "এরকম অবাক হলেন কেন সবাই । আমার বাবা ডাক্তার । বাবার সাথে হসপিটালে গিয়ে আমি দেখেছি কিভাবে সি পি আর দিতে হয় । তাই আজকে চেষ্টা করলাম মাত্র । ভগবানের দয়ায় ম্যাডাম বেঁচে গেছেন ।"


রঞ্জনা ম্যাডাম প্রিয়াংশীর হাত ধরে টেনে নিয়ে ওকে নিজের পাশের সিটে বসালেন । ওর হাত ধরে বললেন, "আমায় ক্ষমা করে দে মা, তুই আজ আমার প্রাণ বাঁচালি । এক মা জন্মদাত্রী, আরেক মা তুই, তুই আমার জীবনদাত্রী মা । তোকে অনেক অপমান, অনেক ছোট করে কথা বলেছি । সেই জন্যেই ভগবান হয়তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে, কাউকে ছোট করে দেখা উচিত নয় । প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু অসামান্য আছে, যা দেখার জন্য প্রয়োজন যোগ্য দৃষ্টিকোণের ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

১২টি মন্তব্য:

  1. অসাধারণ।অনবদ্য। পাঠে মুগ্ধ হলাম 👌🏻👌🏻👌🏻

    উত্তরমুছুন
  2. বাহ খুব ভাল লাগলো....মন ছুঁয়ে গেল

    উত্তরমুছুন
  3. অসাধারণ একটা উপহার! ধন্যবাদ। 👍👍👌👌💯💯❤❤💫💫💥💥

    উত্তরমুছুন
  4. অপূর্ব,অপূর্ব ।দুর্দান্ত লিখেছ ।ভীষণ ভালো লাগল ।👌👌👌👏👏❤❤❤❤❤❤⚘⚘

    উত্তরমুছুন
  5. কার কোথায় দক্ষতা কেউ জানে না।কাউকেই হেয় করা উচিত নয়।খুব ভাল লাগল।

    উত্তরমুছুন
  6. কার কোথায় দক্ষতা কেউ জানে না।কাউকেই হেয় করা উচিত নয়।খুব ভাল লাগল।

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...