সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কবিতার প্রতি (অণু কবিতা) (পিয়ালী চক্রবর্তী)

 



কবিতার প্রতি

-------------------


অন্তরের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম,

নিস্তেজ মনকে দেয় নব উদ্যম ।

মনের ব্যথা ফুটে ওঠে এর মারফত,

স্বপ্নের সিঁড়ি এ যে, স্বপ্নের ইমারত ।


তৎকালীন, সমকালীন সর্বকালে বিরাজমান,

কবির চিন্তনে এই শুধু ধ্যান - জ্ঞান ।

আবেগ- উপলব্ধি-অনুভুতির রূপ,

উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পস্বরূপ ।


শ্রুতিমধুরতায় ভরা তোমার বুকে,

থাকতে চায় মন চিরসুখে ।

যুগ বদলায় এরই হাত ধরে,

সবাই নিয়েছে একে আপন করে ।

কভু প্রেম, কভু বিরহ, কভু পরিণয়,

অন্তরে অন্তরে এর সাথে মোর প্রণয় ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

১৯টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. খুব ভালো লাগলো 👌👌👌👌💐💐💐

    উত্তরমুছুন
  4. দারুণ! দারুণ! ধন্যবাদ। 👍👌👍👌💯💯❤❤💫💫💥💥💅💅

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...