হে প্রিয়
----------
দুঃখ যদি দাও প্রভু , দিয়ো ক্ষমতা সহিবার ,
দুর্যোগ সয়ে থাকা , বাতুল জীবন খেয়ার |
প্রলয়ের পরে যেমন শান্ত থাকে চরাচর ,
প্রতিটি মুহূর্তে গুনছি আমি সদা সে প্রহর |
যখন আসবে তুমি , নিয়ে যাবে সেই দেশে ,
যেখানে শুধুই আনন্দ আছে মিলেমিশে |
প্রাণাধিক প্রিয় যত ছিল দোসর ,
আকাশে লিখবে চিঠি , পাবে আমার খবর |
বিনিদ্র রজনী পাবে চির পরিত্রান ,
এজীবন শুধু পাবে তোমার বরদান |
ছিল , আছে মনে যত দুঃখ ও ব্যাথা ,
জুড়াবে জ্বালা শুনে তোমার অমৃতকথা |
হে চিরসখা , জগৎবন্ধু আসবে কখন তুমি ,
তোমার পথপানে চেয়ে অপেক্ষায় আমি ||
Copyright©All Rights Reserved
Piyali Chakravorty
ছবি সৌজন্যে: গুগুল

বেশ। বেশ। চমৎকার! 👌👌💫💫💥💥💯💯💯❤❤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা🙏
মুছুন🙏🌷🙏অপূর্ব
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু🤗🤗🤗🤗🙏🙏🙏🙏
মুছুন😍😍😍অপূর্ব সুন্দর☺☺
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ।🤗🤗🤗🤗🍫🍫🍫🍫🍫🍫
মুছুনঅপূর্ব ।🌹🌹
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🤗🤗🤗🤗🍫🍫🍫🍫❤️❤️❤️❤️❤️
মুছুনবা!অতি উত্তম
উত্তরমুছুন