পর্যটকের কলমে
-----------------------
বাড়িতে বসে বসে,
মন উদভ্রান্ত;
জানিনা আসবে কবে,
পথ চেয়ে ক্লান্ত ।
কতদিন যাইনাকো,
পাহাড়ে বা ঝর্ণায়,
বিস্বাদ লাগে বড়ো,
বসি তাই ধরনায় ।
এসো এসো প্রাণে এসো,
কোভিডের ভ্যাকসিন,
বেড়াতে যাবো আমি,
আর নেবে কত দিন?
কতদিন দেখিনাকো,
সাগরে সূর্যোদয়,
কতদিন হেরি নাকো,
মরুভূমি মোহময় ।
তাড়াতাড়ি চলে এসো,
দাও হুল ফুটিয়ে,
এ হুলের যে কি মজা,
ভয়ে যাবোনা তো গুটিয়ে ।
বৈজ্ঞানিকের কলমে
-----------------------------
যতই চেষ্টা করি
পাইনা নাগাল তার,
মতি গতি বেপরোয়া,
বোঝা বড়োই ভার ।
একদিকে যদি হই,
প্রয়োগে সফল আমি,
অপরদিকটি খুলে,
জিতে যাও সেই তুমি ।
ওহে ভাই করোনা,
এরকম কোরোনা,
মেনে যাও লক্ষ্মীসোনা,
না মানলে ছাড়বো না ।
বারে বারে চেষ্টা করে,
আনবো তোমার যম,
তুমি যদি হও শের,
আমিও বা কিসে কম!!
কোভিড 19 এর কলমে
---------------------------------
বহুদিন চেষ্টা করে,
গড়েছি এমনভাবে,
আমায় দেখলে পরে,
মানুষ খাবি খাবে ।
অপগন্ড গুলো,
ইঁদুর বাদুড় খেয়ে,
নিয়ে এলো আমাকে,
জীবনে নিমন্ত্রণ দিয়ে ।
এসেছি যখন আমি,
ছেড়ে তো যাবোই না ,
যতই মারো আমায়,
কাবু যে হবোই না ।
একটা একটা করে,
বদলাই রূপ আমি,
অত সোজা নয় বাপু,
আমায় মারবে তুমি ।
চেষ্টা চালিয়ে যাও,
শুভেছা জানাই তবে,
জেনে রেখো এখন থেকে,
জয় করোনারই হবে ।
অন্তত একটি বার
ছোবল সবাই খাবে,
বাঁচো নাকি মরো তুমি,
ভাগ্যই বলে দেবে ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

খুব ভালো।। চলো ,বেরিয়ে পড়ি।
উত্তরমুছুনচলো যাই 🤗🤗🤗🤗
মুছুনদারুণ! দারুণ! অসাধারণ! ধন্যবাদ। 👌👌💫💫💥💥💯💯💅💅
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা🙏
মুছুনএটাতো দারুণ লিখেছেন।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু❤️❤️❤️❤️❤️
মুছুনতোমার কলমের ধারে, করোনাসুর যুদ্ধে পরাজিত হয়ে,হার স্বীকার করে ,বিজ্ঞানীদের খুব শীঘ্র আশার আলো দেখাবে এই কামনা করি...শীঘ্রই ভ্যাকসিন এসে আবার একদিন নব আনন্দে নব রবিকিরণে নতুন দিনের সূচনা করবে এই আশা রাখি...দুর্দান্ত লেখনী
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ তোমায়🤗🤗🤗🤗🤗🤗🤗😘😘😘😘😘😘😘😘😘😘
মুছুনDarun, khub bhalo hoyeche kobita ta
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🤗🤗🤗🤗🤗
মুছুনGreat Great.🖤🖤🖤❤️❤️❤️
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ বন্ধু।
মুছুনদারুণ দারুণ দারুণ তিনজনের কি মিলবন্ধন👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ইসু ❤️
মুছুনখুব সুন্দর। 💐💐❤️♥️
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️❤️🍫🍫
মুছুনদারুন লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️🍫
মুছুনদারুন লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️🍫
মুছুনদারুন লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️🍫
মুছুনবাহ্, তিনের কি দারুণ মেলবন্ধন 👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু 🤗❤️🍫
মুছুনBah khub bhalo hoyeche kobita ta......sotti r parchi na
মুছুনঅনেক অনেক ধন্যবাদ আপনাকে 🤗🍫❤️
মুছুন