জীবন... সেতো পদ্ম পাতায়...
ঝলমলে আলোয় শিশির বিন্দুর মতো
সদা টলোমোলো, ভাঙ্গনের আশঙ্কায় রত!
জীবন মানেই এক বিকেলে
মেলায় কুড়িয়ে পাওয়া পাঁচ টাকার সেই সুখ!
কোন এক চৈত্রের খরতপ্ত রোদে পুড়ে
তাকিয়ে থাকা সেই জ্বলজ্বলে চোখের মুখ!
জীবন মানেই বর্ষণমুখর দিনে,
এক ফালি সূর্যের কোমল সেই ঝলক,
হৃদয় গভীরে জমানো অভিমানের
স্মৃতির রক্তাক্ত যতো ক্ষত!
জীবন মানেই কোন এক সন্ধ্যায়
তোমার আমার কাটা-কুটি খেলায়,
অকারণ যতো প্রলাপ!
মনো বেদনায় ক্রন্দনে রত
অব্যক্ত সেই সংলাপ।
জীবন মানেই কোন এক ভোরে
তাল পুকুরে ভেসে থাকা সেই
পদ্ম পাতার শিশির বিন্দু,
সময়ের স্রোতে আজ শুধুই বিষাদসিন্ধু!!
Copyright©️ All rights reserved
Pallabi Barua
👌👌👌👌🌹🌹🌹
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ
মুছুনদারুণ লাগলো 👌👌👌👌👌
উত্তরমুছুনদারুণ দারুণ লাগলো বন্ধু ।
উত্তরমুছুনজীবনের প্রতি পর্বে জীবন ছোঁয়ার কাব্য।
উত্তরমুছুনঅপূর্ব এক কবিতা 🌹🌹
উত্তরমুছুন