সবিনয় নিবেদন -
লেখক ও লেখনী পরিবারের নিজস্ব ব্লগে পৌষ সংখ্যা প্রত্রিকা প্রকাশের পদক্ষেপ গৃহীত হয়েছে। আপনার/ আপনাদের লিখন শৈলীর দ্বারে এলাম অনুরোধ নিয়ে পত্রিকার জন্য লেখা জমা দেওয়ার জন্য অনুরোধ জানাই নীচের ঠিকানায়-
লেখা জমা দেওয়ার শেষ তারিখ-
৩১/১২/২০২০ বিকেল ৪ টার মধ্যে।
শব্দ সংখ্যা মেনে নিম্নে উল্লেখিত সাহিত্যের বিভিন্ন শাখায় নিজের পছন্দ মতো লেখা জমা দিতে হবে।
১.কবিতা -( শব্দ সংখ্যা সর্বোচ্চ -১০০,অনধিক ৫টি)
২.অনুগল্প- (শব্দ সংখ্যা ৫০০)।
৩.ছোটগল্প- (শব্দ সংখ্যা-১২০০)।
৪ . উপন্যাস - (শব্দ সংখ্যার-১০০০০, ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে)।
৫.ভ্রমণ কাহিনী -(শব্দ সংখ্যা- ৭০০)।
৬.জীবনী ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ - (শব্দ সংখ্যা - ৭০০)
৭. আধ্যাত্মিক প্রবন্ধ - (শব্দ সংখ্যা ৫০০)
৮. বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ - (শব্দ সংখ্যা ৫০০)
৯.হাতে আঁকা ছবি।(অনধিক ৫টি)
@ নিয়মাবলী -
১. অন্য গ্রুপে বা পেজে পোস্ট করা লেখা পাঠানো চলবে না। কপিরাইট মেনে চলতে হবে। লেখার শেষে স্বীকারোক্তি দিতে হবে- আমার এই লেখা নিজের পেজে ছাড়া অন্য কোথাও প্রকাশিত হয়নি। এখানে পাঠানো লেখা অন্য কোথাও পাঠানো চলবে না আমাদের পত্রিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত।
২. সঠিক বানান বিধি মেনে চলা আবশ্যক।
৩.অশ্লীল শব্দ ব্যবহৃত হলে লেখা বাতিল বলে গণ্য হবে।
৪.লেখার সাথে স্থান ও তারিখ দিতে হবে।
৫. লেখা পাঠাবেন এভাবে শিরোনাম দিয়ে -
# বিষয়- অনুকবিতা/ অনুগল্প....
# নাম- বিষয়ের নামকরণ।
✍️/কলমে - আপনার নাম।
@ copyright reserved for দিয়ে আপনার নাম লিখবেন।
৬. প্রত্যেক বিভাগে লেখার শব্দ মেনে চলতে হবে।
৭ . বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক ছবি দেওয়া নিজ নিজ ব্যপার।
৮.লেখা মনোনীত হলে পত্রিকা প্রকাশের এক সপ্তাহ আগে জানানো হবে। তাই লেখার সঙ্গে ঠিকানা ও ফোন নং দেওয়া অবশ্যই জরুরি। কোনো লেখা অমনোনীত হওয়ার কারণ জানাতে আমরা বাধ্য থাকব না।
** লেখা পাঠানোর ঠিকানা -
lekhokolekhoni19@g mail.com
লেখা পাঠানোর শেষ তারিখ -
৩১/১২/২০২০ বিকাল ৪টা।
ধন্যবাদান্তে-
লেখক ও লেখনী পরিবারের পরিচালক মন্ডলী।
Mridul Kumar Das
হুম বুঝলাম দাদা
উত্তরমুছুন