বিষয় : (প্রবন্ধ) মাস্টারদা সূর্য্য সেন
বিনোদ বিহারী জেলে বসে গান ধরেছেন মাস্টারদার ইচ্ছায়...... যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ১৯৩৩ ধরা পড়ে জান। অমানবিক অত্যাচার সয়েও উৎসাহ দিয়ে গেছেন জেলে, তাঁর সহকর্মীদের। তাঁর শেষ বানী ময়লা চিরকুটে ছড়িয়ে পড়ে জেলে..... আদর্শ আর একতা। ১৬ ই ফেব্রুয়ারি ফাঁসি।
কেন এই কৃচ্ছ্রসাধন! না তিনি কোন সন্ন্যাসী নন। না সাধন তত্ত্বের উঁচুতে যাওয়া অতি মানব। কেবল ভালোবাসা। দেশ মাতৃকাকে ভালোবাসা। স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, আমাদের জন্য। ভাবলাম দু এক লাইন লিখেই ফেলি এই অগ্নি পুরুষের জন্য। সমাজে কখনও হারিয়ে যায় প্রচার বিমুখ কিছু নাম। এই মানুষটি সেই সময় এতোই দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে ১০০০০ টাকা ছিল ধরিয়ে দেবার পুরস্কার। গৈরোলা গ্রামের নেত্র বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দিল মাস্টারদাকে। বিনা যুদ্ধে অবশ্যই নয়, তবু আহত স্বদেশীদের জেলে এনে ফেলা হল।
চট্টগ্রামের ছেলে সূর্য কুমার সেন বহরমপুর থেকে স্নাতক হয়ে স্বগ্রামে ফিরে যান। উমা তারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক। পুষ্প কুন্তলার সাথে বিয়ে হলেও ফুলশয্যার রাতে গৃহত্যাগ এবং বিপ্লবী আন্দোলনে যোগ। কি কারণে এই ত্যাগ! এই দ্রুতার দিনে অন্য অনেক বিষয়ে আলোচনা হলেও মানুষের কাছে হয়ত এঁরা গুরুত্ব হারিয়েছেন। সন্ত্রাসবাদী আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব বিচার হয়। তবু ...... দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান।
১৮৯৩ অনুশীলন সমিতি অরবিন্দ ঘোষের ছত্রছায়ায় বিপ্লব। যামিনী মহিন্দ্র অম্বিকা কে সাথী করে চট্টগ্রাম সাম্য আশ্রমে বিপ্লব দানা বাঁধতে থাকে। নাগরখানা মারপিট ও লুন্ঠনের মামলায় রত্নগিরি বোম্বাই জেল। ফিরত এসে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে সক্রিয় সশস্ত্র সঞ্চালক। ১৯৩০ চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন। প্রিতীলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তকে এই সশস্ত্র দলের এ্যাকশনে রেখে সেই সময়ের স্বাধীনতা আন্দোলনে নারী শক্তির স্বীকৃতি ও মনোবল বৃদ্ধি করেছিলেন। বেলা শেষে সংক্ষিপ্ত ছোট একটি প্রদীপ আজ নিবেদন করলাম দেশপ্রেমিক কঠিন প্রতিজ্ঞ মাস্টারদা সূর্য্য সেনের জন্য। আজ যৌবনের আরতি হোক এই চির যৌবনে উদ্দিপ্ত মানুষটির জন্য।
বেশি বলার কিছু নেই, এই লেখা পড়ে ভালো লাগলে গুগলে সব পেয়ে যাবেন। যদি তাঁর জন্য একটা তথ্য পড়া হয় ,চর্চা হয়। এত বছর পর উত্তরসূরীদের কাছে তাঁর এটুকুই পাওনা। যদি সমস্বরে বলি
" বন্দেমাতরম "।
ধন্যবাদ আমার বন্ধুরা 🙏
©কপিরাইট অধিকার শর্মিষ্ঠা ভট্ট।

খুব ভালো লাগলো দিদি।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🙏💕🙏💕🙏💕🙏💕
মুছুনবাহ! বেশ সুন্দর লাগল। ধন্যবাদ। 👍👍👌👌❤❤❤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🙏💕🙏💕
মুছুন