সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

#স্বপ্নের_আশনাই#🥀 ✍- অঙ্কিতা পাল

 বিষয়: "বদলে যাওয়া দিন! বদলে যাওয়া সময়!" 

🥀#স্বপ্নের_আশনাই#🥀

✍- অঙ্কিতা পাল


বয়স মাত্র তিরিশ, তার মধ্যেই আস্ত গোটা একখানা ছাপাখানা দাঁড় করিয়েছে রিনি। 

"মেয়ে হয়ে এসব কাজ!? বিয়ে কবে করবে!?" প্রভৃতি নিয়ে অনেকের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু কান দেয়নি।

দিনরাত এক করে নিজের বিয়ের জন্য জমানো টাকা-পয়সা, অমানুষিক পরিশ্রম আর প্রাইভেট জব করে টাকা জমিয়ে আজ এই স্বপ্নের বাড়িটা তৈরী করেছে। যার নাম ও দিয়েছে "স্বপ্নের আশনাই"।

আজ ওর পাশে কেউ থাকুক না থাকুক ওর স্বর্গীয় বাবা-মা আছে, যাঁরা বছর আটেক আগে আত্মহত্যা করেন কারন, তাঁর বাবার সাধের প্রেসের টাকা তারই বাবার এক বন্ধু জালিয়াতি করে কেড়ে নেয়।

সেই থেকেই একা লড়াই করে আজ এই জায়গায় রিনি। উপরে আকাশের দিকে তাকিয়ে, হেসে চোখের কোণে চিকচিক করা জলটা মুছে সামনের এগিয়ে যায় "স্বপ্নের আশনাই"এর দিকে দৃপ্ত কদমে।।


উদ্দেশ্য হারিয়ে যাওয়া জরুরী

তবেই তো জাগে অবসর,

সবকিছু পাওয়া একেবারে অসম্ভব;

যা কিছু আমাদের চোখে দৃষ্টিগোচর।


আবারও নতুন বছর আসে

আমরা ছুটে চলি পুরোনো গতিপথে;

আমরা কেবল শুধু স্মৃতি হাতড়াই 

পুরোনো পেরেকে আটকানো, 

নতুন ক্যালেন্ডার হাতে।।

All right©rights reserved.



৬টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...