কালীপুজোর আগের দিন ।ভূত চতুর্দশীর রাত ।শৌর্য খেয়ে উঠে ছাদে গেলো ।একটা সিগারেট ধরিয়ে পাঁচিলের এক কোণে দাঁড়ালো ।হঠাৎ দেখ্লো উল্টোদিকের কোণে দাঁড়িয়ে আছে মণিকা ।শৌর্য জিগ্গেস করলো,তুমি এই ছাদে?মণিকা বলল 'কেনো,আসতে নেই নাকি?শৌর্য বলল,'না তা না,তুমি আসো না তো ।এরপর মণিকা মামুলি দু একটা কথা বলে,সিড়ি দিয়ে নেমে গেলো ।মণিকা কিছুদিন আগে থেকেই লিউকোমিয়ায় আক্রান্ত ।ও থাকে শৌর্যদের সামনের বিল্ডিংয়ের তিনতলার সামনের দিকে ফ্ল্যাট এ ।চুল খুলে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে,তখন না তাকিয়ে পারা যায় না ।কালীপুজো,তাই গোটা বিল্ডিং আর রাস্তা আলোয় আলোকিত ।শৌর্য কিছুক্ষণ পর নেমে এলো ।দেখ্লো মা তখনো জেগে আছে ।ওকে দেখেই বলল,'শুনেছিস তো খবরটা?একঘন্টা আগে মণিকা মারা গেছে ।যা কষ্ট পাচ্ছিল ।শৌর্য মা এর কথাটা শুনে আর কিছু বলতে পারলো না ।এর পর ও মা অনেক কিছু বলছিল ।কিন্তু শৌর্য কিছু শুনতে পেলো না ।
বৈশালী চ্যাটার্জী ।
দারুণ! দারুণ! অসাধারণ! আসুক এভাবেই। 👌👌💯💯💯❤❤💫💫💥💥💅💅
উত্তরমুছুনখুব সুন্দর। 💐💐
উত্তরমুছুনদারুণ লেখা
উত্তরমুছুনAmazing ❤️
উত্তরমুছুনঅপূর্ব অপূর্ব লেখা
উত্তরমুছুনদারুন লিখেছেন দিদি
উত্তরমুছুনঅসাধারণ।। আগে বলেছি।। আবার বললাম।।মোলাটের ফটোটি অনবদ্য 👌
উত্তরমুছুনখুব সুন্দর লাগলো 👌
উত্তরমুছুনদারুন লাগলো।
উত্তরমুছুন