দাঁড়িপাল্লা
--------------
বাস থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন বছর পঞ্চাশেকের অমলবাবু । ফুটপাতের কোণাটা মাথায় লেগে রক্তপাত হতে শুরু করলো । উঠে দাঁড়াতে গিয়ে ঝট করে ঘুরে গেল মাথাটা । অজ্ঞান হয়ে পড়লেন তিনি । আর মানসপটে ভেসে উঠলো এক চিত্র ।
অমলবাবুর স্ত্রী উমাদেবী বেশ সাজিয়ে গুছিয়ে সংসার করতেন । কোনো দ্বায়িত্বে ওনার কোনো খামতি ছিলোনা । তবুও স্বামীর হাতে বছরের পর বছর লাঞ্ছিতা, নিপীড়িতা । এক রাত্রে বন্ধুর বাড়ি থেকে মদ্যপ অবস্থায় ফিরে ওনার স্বামী এমন এক আচমকা ধাক্কা মারলেন যে, টাল সামলাতে না পেরে উমাদেবী ছিটকে গিয়ে পড়েন খাটের কোণে । মাথার পেছনদিকটা থেঁতলে যায় । সেই থেকে তিনি শয্যাশায়ী । কথাও ঠিকমতো বলতে পারেন না ।
অমলবাবুরও কি সেই পরিণতি হতে চলেছে! নাকি আরো ভয়ানক!! বিচারের দ্বায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

ঠিক বিচারের দায়িত্ব ছেড়েছিস। খুব সুন্দর লিখেছিস। 👌👌💯💯❤❤💫💫💥💥
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা🙏
মুছুনকর্মের ফল ভোগ করতেই হয়,, ভালো লিখেছো👌👌👌❤❤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️❤️❤️❤️❤️
মুছুনদারুন
মুছুনদারুণ।নামকরণ ও বিষয় একসুরে বাঁধা।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️❤️❤️❤️❤️
মুছুনখুব ভালো লেখাটা, দাঁড়িপাল্লা সমান হলে মন্দ নয়। তবু কারো খারাপ কেন চাইব। সুস্থ হয়ে খুব বৌয়ের সেবা করুক। বোধোদয় হোক।
উত্তরমুছুনসুন্দর বললে বন্ধু❤️❤️❤️❤️❤️
মুছুনঅনেক হিসেব মেলে আবার মেরেও না !
উত্তরমুছুনঅদৃশ্য দাঁড়িপাল্লায় মাপজোক চলতে থাকে ..... হয়তো সেইরকম কোনো মাপেই এই বিপাক !
দেখা যাক ..
ঠিক বলেছো বন্ধু👌
মুছুনবিচারক উপরে বসে হিসাবের খাতা নিয়ে কারো পালাবার পথ নেই
উত্তরমুছুনলাখ কথার এক কথা, "পালাবার পথ নেই" । অনেক ধন্যবাদ দাদাভাই ।
মুছুনবাহ্,দারুণ লেখনী। 👌👌🖤🖤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️
মুছুনদাঁড়িপাল্লায় মেপে অসাধারণ পরিণতি।👌
উত্তরমুছুনশুধু বাস্তবে ও যদি এমন হতো!!
অনেক ধন্যবাদ বন্ধু❤️❤️❤️❤️❤️
মুছুনখুব সুন্দর।💐💐
উত্তরমুছুননামকরণ ও বিষয় যথার্থ
উত্তরমুছুন