রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

দাঁড়িপাল্লা(অণুগল্প) (পিয়ালী চক্রবর্তী)

 


দাঁড়িপাল্লা

--------------


বাস থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন বছর পঞ্চাশেকের অমলবাবু । ফুটপাতের কোণাটা মাথায় লেগে রক্তপাত হতে শুরু করলো । উঠে দাঁড়াতে গিয়ে ঝট করে ঘুরে গেল মাথাটা । অজ্ঞান হয়ে পড়লেন তিনি । আর মানসপটে ভেসে উঠলো এক চিত্র । 


অমলবাবুর স্ত্রী উমাদেবী বেশ সাজিয়ে গুছিয়ে সংসার করতেন । কোনো দ্বায়িত্বে ওনার কোনো খামতি ছিলোনা । তবুও স্বামীর হাতে বছরের পর বছর লাঞ্ছিতা, নিপীড়িতা । এক রাত্রে বন্ধুর বাড়ি থেকে মদ্যপ অবস্থায় ফিরে ওনার স্বামী এমন এক আচমকা ধাক্কা মারলেন যে, টাল সামলাতে না পেরে উমাদেবী ছিটকে গিয়ে পড়েন খাটের কোণে । মাথার পেছনদিকটা থেঁতলে যায় । সেই থেকে তিনি শয্যাশায়ী । কথাও ঠিকমতো বলতে পারেন না । 


অমলবাবুরও কি সেই পরিণতি হতে চলেছে! নাকি আরো ভয়ানক!! বিচারের দ্বায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

১৯টি মন্তব্য:

  1. ঠিক বিচারের দায়িত্ব ছেড়েছিস। খুব সুন্দর লিখেছিস। 👌👌💯💯❤❤💫💫💥💥

    উত্তরমুছুন
  2. কর্মের ফল ভোগ করতেই হয়,, ভালো লিখেছো👌👌👌❤❤

    উত্তরমুছুন
  3. দারুণ।নামকরণ ও বিষয় একসুরে বাঁধা।

    উত্তরমুছুন
  4. খুব ভালো লেখাটা, দাঁড়িপাল্লা সমান হলে মন্দ নয়। তবু কারো খারাপ কেন চাইব। সুস্থ হয়ে খুব বৌয়ের সেবা করুক। বোধোদয় হোক।

    উত্তরমুছুন
  5. অনেক হিসেব মেলে আবার মেরেও না !
    অদৃশ্য দাঁড়িপাল্লায় মাপজোক চলতে থাকে ..... হয়তো সেইরকম কোনো মাপেই এই বিপাক !
    দেখা যাক ..

    উত্তরমুছুন
  6. বিচারক উপরে বসে হিসাবের খাতা নিয়ে কারো পালাবার পথ নেই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লাখ কথার এক কথা, "পালাবার পথ নেই" । অনেক ধন্যবাদ দাদাভাই ।

      মুছুন
  7. দাঁড়িপাল্লায় মেপে অসাধারণ পরিণতি।👌
    শুধু বাস্তবে ও যদি এমন হতো!!

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...