ব্যর্থ প্রেম।
পারমিতা মন্ডল।
আজ তোমাকে জানাতেই হলো বিদায়ের বারতা ,
নাহলে যে অনেক দেরী হয়ে যেত , বেড়ে যেত প্রত্যাশা ।
জানি তুমি ভালো বাসো আমায়,নীরবে, গোপনে, গভীরে,
কিন্তু ভালো বাসতে পারবো না আমি, তোমার মতো করে।
আমি যে অন্য কারো; মনে, প্রানে, শরীরে, অন্তরে ।
তাই তো তোমাকে দিতেই হলো বিদায়- বারতা ,
ক্ষমা করো বন্ধু তুমি আমায়, অভিমানে মুখ ফিরিও না ।
জানি তোমার আজ কাটবে বিনিদ্র রজনী,
গভীর রাতে হয়তো খুঁজবে আমার লাস্যময় মুখচ্ছবি,।
না পেয়ে ভিজাবে বালিশ অথবা খুঁজবে মদিরা বোতল,
হয়তো ডুবে যাবে নেশার মদিরায় ভুলতে আমার সকল ।
তবুও আমি পারলাম না ,তোমাকে ঠকাতে,
পারলে ক্ষমা করো আমায় ,ভুলে যেও একেবারে,
আমার যে কথা দেওয়া আছে অন্য কারো কাছে ।
সে যে আমায় বড্ড বেশী ভালো বাসে ।
, আমিও যে ভীষণ ভালো বাসি তাকে ।।
তুমি হয়তো বলবে "প্রেম তো জীবনে বার বার আসে,
ভালোবাসা কি যায় না দুজনকে একসাথে ?
হয়তো যায়, হয়তো বা না ----,উত্তর আমার জানা নেই এর ,।
উত্তর পেলে ডাকবো তোমায়।, তখনও কি বাসবে ভালো এভাবেই ?
জানি তুমি ভালো বাসো আমায় ,ভুলবে না কোনদিন,
তবুও চেষ্টা করো ভুলে যেতে ; যদি পারো,
জানি বলা যতোটা কঠিন ;হয়তো কাজে ততোটা নয়।
না পাওয়ার যন্ত্রণা যে ,বড়ই কষ্টদায়ক হয় ।।
আমিও তোমাকে দিলাম কষ্ট নিজেরই অজান্তে
বুঝিনি কখনো তোমার হৃদয়ে ছিলাম সঙ্গোপনে,।
"আপন হৃদয়ের মাধুরী মিশায়ে "ভালোবেসে ছিলে যাকে,
পারলো না দিতে" দাম " সে তোমার ক্ষমা করো তুমি তাকে।
কেন তুমি বন্ধু এলেনা আমার জীবন প্রভাত মাঝে ?
কেমনে তোমায় বাসবো ভালো জীবন সায়াহ্ন এসে?
ভালো থেকো তুমি খুঁজে নিও তোমার মনের মানুষটিকে।
ভুলে যেও আজ পেলে না যাকে গভীর অভিমানে।
সমাপ্ত।
কলমে-----পারমিতা মন্ডল।
বাহ্! বেশ সুন্দর লাগল। 👌💫💫💥💥💯💯
উত্তরমুছুনদারুণ ভালো লাগলো 👌👌👌👌
উত্তরমুছুনখুব সুন্দর 👌👌
উত্তরমুছুন