শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

শুনতে চাই







আজ অনেক দিন পর রূপসা বেরিয়েছে। ঋতমের সাথে আলাদা আর লকডাউন একসাথে হয়ে বদ্ধ মন আজ উন্মুক্ত হয়েছে তারাইয়ের বুকে। উদয় কালের সূর্যকে দেখছে মুগ্ধতায়  মুড়ে। কুয়াশার মধ্য থেকে ধীরে রোদ্দুর আলতো আদরে উপত্যকাকে নিয়ে উঠে আসছে। প্রান জেগে উঠছে, জীবনে আরও কিছু বাকি আরও কিছু চায় মন। অবুঝের মতো উতলা আবেগে প্রকৃতিকে দুহাত ছড়িয়ে আলিঙ্গন করে রূপসা, দূরের ধুম্র পাহাড়কে বলে - ভালোবাসি!

বসে থাকে প্রতিধ্বনির আশায়।। 


না চাওয়ার ভূমি🖌


চাইলেই তো দিতে হবে, তাই চাই না। 

চাইলেই আকাশ ছুঁতে পারি 

তারা সমেত দিতে পারবে? 

চাই না , তাই চাই না কিছুই আমি। 

নদীর বুকে শব্দ ছুঁড়ে

যদি বলি ধরে দিতে ! পারবে? 

প্রতি ধ্বনি হয়ে ফিরবে তুমি, 

শব্দ রয়ে যাবে ওপারে

সে আমার না চাওয়ার ভূমি।

                👒


এইভাবে ওর সাথে দেখা হবে, ভাবেনি কখনও। আবার নিলাদ্রী ছয় বছর পরে। একদিন কবি সমাজ থেকে ঠিকরে গিয়েছিল, আজ আবার কেন্দুলি মেলায়। মনে পড়ে কি সেই রাঙা ফুল বেছানো পথ, সেই সাঁওতালি বোল! কাছে আসা দুই ছোটো কবিতার লাইন?  ইচ্ছা করে আর একবার ডাক দিতে, প্রতিধ্বনি যদি না ফিরে আসে! ভয় হয় স্মৃতি হারানোর ভয়। কবি সম্মেলনের বৃত্তের মাঝে বসে তিয়াসা। কোলের ওপর অলস হাত পাঠ করে বলতে আশা কবিতা খানা, বলা হয়না বলতে চাওয়া কথা। 


বৃত্তের মধ্য


বৃত্তের মধ্যে থাকতে চেষ্টা করি

গতি স্লথ হলে ছিটকে যায়। 

ছড়ায় আদরে আগলে রাখা

অমূল্য একমুঠো সম্মান। 

তবু কখনও পালাতে চায় মন

শহুরে সভ্যতার তর্জনী হেলন। 

একটু পা হেলে গেলে 

পাব না অর্ধেক পৃথিবী, 

চাওয়া হয় যেমন।


শর্মিষ্ঠা ভট্ট.................. 🖋



৪টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...