সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

 🥀অ-শুচির পবিত্রতা🥀

--------------------------------------

✍ অঙ্কিতা


যে‌‌ রক্তে মোদের প্রাণ সঞ্চার

তাকেই দাও অশুচির অপবাদ;

মূর্খ তুমি, মূর্খ সমাজ‌‌ জানেও না 

সেই অশুচি‌ রক্তের কত গুনমান।।


কাম্যাক্ষায় কামরুপের পূজা হয় যার

তাকে ভক্তি ভরে দিচ্ছো পূজা, 

আমরা তবে করি কি দোষ, মোদের দাও লাগিয়ে 

কেন পাঁচ দিনের জন্য অপবিত্রের টিকা।।


সবার শরীরেই বহিছে সেই অ-পবিত্রের রক্ত 

যাদেরকে করে রেখেছে সমাজ পদতলে সিক্ত,

দাও স্থান তাদের ভগবানের আসনে

বংশের ধারার রক্ষিতাদের করো রক্ষা;

উদার হোক মানসিকতা, জ্ঞানের হোক জয়

আসলে সবই বিজ্ঞান, কোনো অশুভ, 

অশুচির পাঠ নয়।। 


ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে এসে, 

ভাবা হোক মুক্ত মনে 

সবই সমাজের গোঁড়ামি যত, 

মিছেই দোষ দেয় যত নারীর সনে।।


©reserved.




৯টি মন্তব্য:

  1. দারুন লিখেছ
    কি অসাধারন প্রতিভা

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগলো 👌👌👌💐💐💐🤗🤗🤗

    উত্তরমুছুন
  3. খুব সুন্দর লিখেছিস। ধন্যবাদ। ❤❤💫💫💥💥👍👍👌👌💯💯💅💅

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...