সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

অপবিত্র কে? (কবিতা) (পিয়ালী চক্রবর্তী)

 


অপবিত্র কে?

------------------

পবিত্ররঙা লালে, আভাস দেখি আগামীর,

নির্মল, বিমল, পুণ্যময়, নিষ্পাপ,

তবু কেন আজও অখন্ড অভিশাপ !!


কামরূপীনি মাতার করো পূজা হে মানবকুল,

জন্মদাত্রীরে করো অবহেলা!

তিলে তিলে রক্তসিঞ্চনে রিক্ত মাতারে,

কেবলই করো হেলাফেলা ।


গর্ভধারিনী নারী জাতির নাই অধিকার!

এ বড়ো অপমানের, বড়ো লাঞ্ছনার, 

কালের মায়াজালে আসবে সে দিন,

যেদিন কপটতা হবে ছারখার ।


সর্বাধিকারের অধিকারিণী রূপী,

সর্বাগ্রে স্থান প্রাপ্য দেবালয়ে যাহার,

স্ত্রী শক্তির অবমূল্যায়ন, অবহেলায়,

স্থান মেলেনা স্বর্ণদেউলে তাহার ।


পরিবর্তনের দামামা বাজে, 

ওই শোনা যায় তার ধ্বনি,

আসন্ন সে দিন,

সবার উপরে থাকবে মোদের জননী ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

২২টি মন্তব্য:

  1. বাহ্! অপূর্ব! ধন্যবাদ। 👌👌💯💯💯💫💫💥💥❤❤

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর লিখেছো বন্ধু।

    উত্তরমুছুন
  3. দারুণ দারুণ দারুণ লিখেছ দি 👌👌👌💐💐💐🤗🤗🤗

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...