মোরা ছিলেম হংস মিথুন হয়ে
শাপলা শালুক বেশে ঝিলম ঝিলে
রাজপথে,কফি হাউসে,সবুজ উদ্যানে
হুট্ খোলা রিকশায় চড়ে শহরের যতো
চোরা অলিতে গলিতে প্রেমের সুবাস ছড়িয়ে!
দুজনের হাতের আঙ্গুল যেন
ছুঁয়ে রাখতে চাইতো সারাক্ষণ
নদীর বুকে পাল তোলা নৌকো হয়ে
ভেসে থাকতে চাইতো শান্ত গভীর জলে
গোধুলীর আবীর রাঙানো আকাশে অকারণ।
সবুজে ভরা ভালবাসার সেই দ্বীপে
বাজে যেন শুধুই বিষাদের শঙ্খধ্বনি
কচি ঘাসের বুকে ওড়াউড়ি করেনা কভু
ঘাস ফড়িং ও নীল প্রজাপতি!
যেনো নির্বাসনে গেছে মেঘেদের দল
হয়ে অভিমানিনী।
মন রে!! বল না তুই কেমন আছিস এখন??
বিবর্ণ, বিষণ্ণ একাকী নির্জনতায়,
এই আমাকে ছেড়ে মন খারাপের দেশে
স্মৃতির ধূসর মেঘের ভেলায় !?
Copyright©️ All rights reserved
Pallabi Barua
দারুণ👌👌👌 অপূর্ব❤❤
উত্তরমুছুনদারুণ দারুণ 👌👌👌👌
উত্তরমুছুনবাহ্! অসাধারণ! ধন্যবাদ। শুভেচ্ছা।👌👌❤❤💥💥💫💫💅💅💯💯
উত্তরমুছুনfantastic. 🖤🖤
উত্তরমুছুনখুব ভালো💫
উত্তরমুছুনmind blowing 👏👏
উত্তরমুছুন