শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

অনু কবিতাঃ "আত্মজ" কলমে~ পল্লবী



 

 

 প্রথম প্রত্যুষে দেখা সেই 

শ্বেত শুভ্র অনিন্দ্য সুন্দর মুখ

পরম মমতায় দুটি হাতে

তারে জড়িয়ে ছিলেম বুকে

পেয়েছিলাম স্বর্গীয় যত সুখ!


দশ মাস দশ দিন কঠোরতার মায়ায়

ছিল সে নিশ্চিন্তে মাতৃ জঠরে

ভালবাসার স্বপ্নে বোনা চাদরে

পরম উষ্ণতায়!


সে ছিল আমার সকল দুঃখে ও সুখে

চাওয়া না পাওয়ার অব্যক্ত যত কান্নায়

দিবানিশি জুড়ে, রাত জাগা পাখি হয়ে

রবির কিরণে, ডায়রির অসমাপ্ত পাতায়!


কখনো সময় হঠাৎ গেলে থমকে

মাতৃ হৃদয় যখন ভারাক্রান্ত বেদনায়

জানাতো সে ছোট্ট প্রাণের অস্তিত্ব

এই তো মা! আছি দেখো আমি 

তোমার সাথেই সর্বদা,সারাক্ষণ দিনময়!


আশ্বিনের এক ঝড় ঝঞ্ঝাট ভোরে

উঁকি দিয়েছিল সে ধরিত্রীর বুকে

জন্মদাত্রীর জঠরের উষ্ণতা ছেড়ে 

কচি কোমল কণ্ঠে তারস্বরে!



সেদিনের সেই ছোট্ট শিশুটিই 

হাঁটিহাঁটি করে দিয়েছে পা দশে

একা একা খেলে বেড়ায়,গান গায়

ছড়ার ঝড় তোলে আপন মনে

মাতৃ মন চেয়ে রই তার পানে

অবাক নয়নে!


এমনই থাকিস রে তুই সোনা

সারাটি জীবন ধরে, ছোট্ট হয়ে

মায়ের বুকের নাড়ি পোতা ধন

নয়নের মণি, ছানাপোনা হয়ে।


Copyright©️ All rights reserved
Pallabi Barua

৬টি মন্তব্য:

  1. দারুণ! দারুণ! ধন্যবাদ।👌👌❤❤💥💥💫💫💅💅

    উত্তরমুছুন
  2. মাতৃ হৃদয়ের ভালবাসা অতুলনীয়❤❤❤❤

    উত্তরমুছুন
  3. তোমার নাড়িপোতা ধন তোমার বুকে থাকুক এটাই কামনা করি।খুব সুন্দর লিখেছ ❤❤

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...