রূপসী বাংলা-
সে যে সোনালী ফসলের মাঠ।
রূপসী বাংলা -
সে যে সরষে হলুদের ক্ষেত।
রূপসী বাংলা-
সে যে রাখালের গরুর পাল।
রূপসী বাংলা-
সে যে বৈশাখের চিড়ে-মুড়ি।
রূপসী বাংলা-
সে যে জৈষ্ঠ্যের আম, কাঁঠাল।
রূপসী বাংলা-
সে যে আষাঢ়ের বারিধারা।
রূপসী বাংলা-
সে যে শ্রাবণের কাঁদা মাখানো দিন।
রূপসী বাংলা-
সে যে ভাদ্রের তাল,খেজুর।
রূপসী বাংলা-
সে যে আশ্বিন এর পূজো।
রূপসী বাংলা-
সে যে কার্তিকের মাঠ।
রূপসী বাংলা-
সে যে অগ্রহায়ণের নবান্ন।
রূপসী বাংলা-
সে যে পৌষের রাতে,
কুটো জ্বালিয়ে আগুন পোহানো।
রূপসী বাংলা-
সে যে চুলো থেকে উঠানো,
সাঁজ আর ভাপা পিঠে।
রূপসী বাংলা-
সে যে নৌকার রাজ্য।
রূপসী বাংলা-
সে যে রূপালী ইলিশ।
রূপসী বাংলা-
সে যে শাপলা আর পদ্মের রাণী।
রূপসী বাংলা-
সে যে বিকেলের সূর্যাস্ত।
রূপসী বাংলা-
সে যে অসীম কল্পনার আকাশ।
রূপসী বাংলা-
সে যে গল্পের কবি।
রূপসী বাংলা-
সে যে লক্ষ লেখকের প্রাণ।
রূপসী বাংলা-
সে যে মায়াবিনী মা।
Copyright © All Rights Reserved
Nandini Tithi

দারুণ লিখেছিস তিথি👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
উত্তরমুছুনধন্যবাদ দিভাই।😘😘🖤🖤
মুছুনবেশ সুন্দর লাগল। আরো লেখ। ধন্যবাদ। 👌👌💯💯💫💥💥💅💅
উত্তরমুছুনধন্যবাদ ধন্যবাদ।😌🙏🙏🙏
উত্তরমুছুন