শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

রূপসী বাংলা (কবিতা)




রূপসী বাংলা-

সে যে সোনালী ফসলের মাঠ।

রূপসী বাংলা -

সে যে সরষে হলুদের ক্ষেত।

রূপসী বাংলা- 

সে যে রাখালের গরুর পাল।

রূপসী বাংলা-

সে যে বৈশাখের চিড়ে-মুড়ি।

রূপসী বাংলা-

সে যে জৈষ্ঠ্যের আম, কাঁঠাল।

রূপসী বাংলা-

সে যে আষাঢ়ের বারিধারা।

রূপসী বাংলা-

সে যে শ্রাবণের কাঁদা মাখানো দিন।

রূপসী বাংলা-

সে যে ভাদ্রের তাল,খেজুর।

রূপসী বাংলা- 

সে যে আশ্বিন এর পূজো। 

রূপসী বাংলা- 

সে যে কার্তিকের মাঠ।

রূপসী বাংলা- 

সে যে অগ্রহায়ণের নবান্ন।

রূপসী বাংলা- 

সে যে পৌষের রাতে,

কুটো জ্বালিয়ে আগুন পোহানো।

রূপসী বাংলা-

সে যে চুলো থেকে উঠানো,

সাঁজ আর ভাপা পিঠে।

রূপসী বাংলা- 

সে যে নৌকার রাজ্য।

রূপসী বাংলা-

সে যে রূপালী ইলিশ।

রূপসী বাংলা- 

সে যে শাপলা আর পদ্মের রাণী। 

রূপসী বাংলা- 

সে যে বিকেলের সূর্যাস্ত।

রূপসী বাংলা- 

সে যে অসীম কল্পনার আকাশ।

রূপসী বাংলা- 

সে যে গল্পের কবি।

রূপসী বাংলা- 

সে যে লক্ষ লেখকের প্রাণ।

রূপসী বাংলা- 

সে যে মায়াবিনী মা।

Copyright © All Rights Reserved

Nandini Tithi

৪টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...