সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

সৃষ্টি(সুদেষ্ণা দত্ত)

 


সৃষ্টি(কবিতা)

©সুদেষ্ণা দত্ত

    

গর্ভের আঁধারে থাকা--

ছোট্ট একটা ভ্রূণ,

আমার ছন্দে স্পন্দিত কারিকা

অনুভবে থাকিস অনুক্ষণ।


আশরফি যে তুই আমার

তুই আমার ইয়াকুত,

দেহে আমার তোর খাবার-

রক্ত-রসে উৎপাদিত।


তুই আমার বিরাট আকাশ

তুই আমার আলো।

বাইরে আসতে চাসনা সোনা—

জগৎ বড়ই কালো।


তুই আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি,

তুই আমার শিরা-ধমনী,

তুই আমার বিশ্বাস,

তোকে ঘিরেই নিঃশ্বাসের আশ্বাস।


লাল চোখ,কালো হাত

ধরতে আসবে তোকে

পারব দিতে নিরাপত্তা?

জড়িয়ে ধরে বুকে!


তবুও তোকে আসতে হবে—

বার বার এই ধরায়—

তোর মাঝেতেই সৃষ্টি আছে,

বৃষ্টি আছে খরায়।।


ছবি—গুগুল সৌজন্য

©All copyrights are reserved for Sudeshna Dutta


২০টি মন্তব্য:

  1. অপূর্ব ভালোলাগার রেশে মন ভরে গেল ❤️

    উত্তরমুছুন
  2. অপূর্ব লিখেছেন ম্যাম। খুব ভালো লাগলো কবিতা টা পড়ে।

    উত্তরমুছুন
  3. দারুণ লাগল। ধন্যবাদ। 👌👌❤❤💫💫💥💥💅💅

    উত্তরমুছুন
  4. খুব খুউউউব ভালো লাগল । A heart touching poem with a slap to the present society where female foeticide is still practised.

    উত্তরমুছুন
  5. অনেক ভালোবাসা এমন সমর্থনের জন্য।

    উত্তরমুছুন
  6. La-jawab hoechhe,shristi sukher ullas a chalie jao, a rakam kabita r o asuk ei asay roilam

    উত্তরমুছুন
  7. La-jawab hoechhe, shristi sukher ullas a erakam r o kabita asuk sei ashay roilam

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...