সৃষ্টি(কবিতা)
©সুদেষ্ণা দত্ত
গর্ভের আঁধারে থাকা--
ছোট্ট একটা ভ্রূণ,
আমার ছন্দে স্পন্দিত কারিকা
অনুভবে থাকিস অনুক্ষণ।
আশরফি যে তুই আমার
তুই আমার ইয়াকুত,
দেহে আমার তোর খাবার-
রক্ত-রসে উৎপাদিত।
তুই আমার বিরাট আকাশ
তুই আমার আলো।
বাইরে আসতে চাসনা সোনা—
জগৎ বড়ই কালো।
তুই আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি,
তুই আমার শিরা-ধমনী,
তুই আমার বিশ্বাস,
তোকে ঘিরেই নিঃশ্বাসের আশ্বাস।
লাল চোখ,কালো হাত
ধরতে আসবে তোকে
পারব দিতে নিরাপত্তা?
জড়িয়ে ধরে বুকে!
তবুও তোকে আসতে হবে—
বার বার এই ধরায়—
তোর মাঝেতেই সৃষ্টি আছে,
বৃষ্টি আছে খরায়।।
ছবি—গুগুল সৌজন্য
©All copyrights are reserved for Sudeshna Dutta

অপূর্ব ভালোলাগার রেশে মন ভরে গেল ❤️
উত্তরমুছুনAmi piyasha panja.
উত্তরমুছুনAto bhalo laglo.mon pran jhurye galo.
অপূর্ব সুন্দর ❤️🙂
উত্তরমুছুনঅপূর্ব লিখেছেন ম্যাম। খুব ভালো লাগলো কবিতা টা পড়ে।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ।
মুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনখুব সুন্দর। 💐💐
উত্তরমুছুনখুব ভালো লাগলো.. From Aditi..
উত্তরমুছুনলেখিকা আমাদের❤😍
উত্তরমুছুনদারুণ লাগল। ধন্যবাদ। 👌👌❤❤💫💫💥💥💅💅
উত্তরমুছুনঅপূর্ব মুগ্ধ
উত্তরমুছুনখুব খুউউউব ভালো লাগল । A heart touching poem with a slap to the present society where female foeticide is still practised.
উত্তরমুছুনঅপূর্ব সুন্দর 😍
উত্তরমুছুনমুগ্ধতায় মন ভরে গেল 💕
উত্তরমুছুনখুব ভালো লাগলো...দেবলীনা
উত্তরমুছুনঅনেক ভালোবাসা এমন সমর্থনের জন্য।
উত্তরমুছুনLa-jawab hoechhe,shristi sukher ullas a chalie jao, a rakam kabita r o asuk ei asay roilam
উত্তরমুছুনLa-jawab hoechhe, shristi sukher ullas a erakam r o kabita asuk sei ashay roilam
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুনFrom Sabir
অপূর্ব
উত্তরমুছুন