আমার প্রতিরূপ
-----------------------
পেয়েছিলাম তোকে যেদিন,
আনন্দজোয়ারে ভেসেছিলো মন,
তুই আমার ছোট্ট পরী,
তুই আমার হৃদয়ের রিংটোন ।
ছোট্ট ছোট্ট কচি কচি,
হাতের আঙুল ছুঁয়ে,
মায়াভরা চোখে দেখেছি তোকে,
তুই আমার কোলে শুয়ে ।
প্রথম কথা, প্রথম হাঁটা,
প্রথম পড়ে যাওয়া,
প্রথম আমার গলা জড়িয়ে,
মা - মা বলে চাওয়া ।
প্রথম স্কুলের দিনটি আমার,
আজও পড়ে মনে,
কান্নাকাটি হল্লাহাটি,
জল ছিল আমারও চোখের কোণে ।
প্রথম যেদিন সাইকেলেতে,
ব্যালান্স এলো তোর,
আমি বলি, সানা...সানা...
প্যাডেল কর আরো জোর ।
ফুটবল টুর্নামেন্টে যেদিন তুই ,
করলি প্রথম গোল,
একগোলেতে জিতল যে টিম,
ধন্য আমার কোল ।
ছোট্ট থেকেই বিচার বুদ্ধি,
আমার চেয়েও ভালো,
তাইতো তোকে ডাকি মা বলে,
তুই আমার চোখের আলো ।
ভালো হও, বড়ো হও,
মানুষ হও সোনা,
জীবনটা হোক হাসি খুশি,
ভালোবাসায় বোনা ।
© Piyali Chakravorty

অপূর্ব। মাতৃসুধা
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু🤗❤️🍫
মুছুনখুব সুন্দর লেখা ,মন ভরে গেলো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু🤗❤️🍫
মুছুনখুব সুন্দর মাতৃস্নেহে ভরা কবিতা 👌👌👌👌😍😍😍😍🤗🤗🤗🤗🤗
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বনু🤗❤️🍫
মুছুন😍😍😍😍😍😍
উত্তরমুছুন❤️❤️❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🤗🤗
মুছুনখুব সুন্দর লিখেছো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু❤️🍫🤗
মুছুনমন ভরে গেল পড়ে।😘😘🖤🖤🖤
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ 🤗🤗❤️❤️
মুছুনঅসাধারণ! খুব সুন্দর লাগল। ধন্যবাদ। 👌👌💫💫💥💥💢💢💯💯💅💅
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা 🙏
মুছুনচমৎকার।মা-মেয়ে যেন একে অপরের পরিপূরক।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️🤗
মুছুনKhub sundor apurbo lekhoni
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ 🤗❤️🍫
মুছুন