শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

আমার প্রতিরূপ (কবিতা) (পিয়ালী চক্রবর্তী)

 


আমার প্রতিরূপ

-----------------------


পেয়েছিলাম তোকে যেদিন,

আনন্দজোয়ারে ভেসেছিলো মন,

তুই আমার ছোট্ট পরী,

তুই আমার হৃদয়ের রিংটোন ।


ছোট্ট ছোট্ট কচি কচি,

হাতের আঙুল ছুঁয়ে,

মায়াভরা চোখে দেখেছি তোকে,

তুই আমার কোলে শুয়ে ।


প্রথম কথা, প্রথম হাঁটা, 

প্রথম পড়ে যাওয়া,

প্রথম আমার গলা জড়িয়ে,

মা - মা বলে চাওয়া ।


প্রথম স্কুলের দিনটি আমার,

আজও পড়ে মনে, 

কান্নাকাটি হল্লাহাটি,

জল ছিল আমারও চোখের কোণে ।


প্রথম যেদিন সাইকেলেতে,

ব্যালান্স এলো তোর,

আমি বলি, সানা...সানা...

প্যাডেল কর আরো জোর ।


ফুটবল টুর্নামেন্টে যেদিন তুই ,

করলি প্রথম গোল,

একগোলেতে জিতল যে টিম,

ধন্য আমার কোল ।


ছোট্ট থেকেই বিচার বুদ্ধি,

আমার চেয়েও ভালো,

তাইতো তোকে ডাকি মা বলে,

তুই আমার চোখের আলো ।


ভালো হও, বড়ো হও, 

মানুষ হও সোনা,

জীবনটা হোক হাসি খুশি,

ভালোবাসায় বোনা ।

© Piyali Chakravorty

১৮টি মন্তব্য:

  1. খুব সুন্দর মাতৃস্নেহে ভরা কবিতা 👌👌👌👌😍😍😍😍🤗🤗🤗🤗🤗

    উত্তরমুছুন
  2. অসাধারণ! খুব সুন্দর লাগল। ধন্যবাদ। 👌👌💫💫💥💥💢💢💯💯💅💅

    উত্তরমুছুন
  3. চমৎকার।মা-মেয়ে যেন একে অপরের পরিপূরক।

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...