বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

কবিতাঃ ভুলে ভরা জোছনা #কলমে ~ পল্লবী


 
 
 
 
 

 
আজ এই শহরের কাক পক্ষিরাও জেনে গেছে
তোমার আমার বিচ্ছেদের কথা!
জেনে গেছে নদীর বুক চিরে জেগে উঠা সদ্য চর
ঘাস ফুল আর এলোমেলো বুনো লতা।
 
একদা কোন এক জোছনা ভরা পূর্ণিমার রাতে
তোমার দেওয়া সেই সস্তা দামের লাল গোলাপ
এতোদিন যা সযত্নে রাখা ছিলো বইয়ের পাতার ভাঁজে!
উষ্ণতার মাঝে থাকা সেই শুকনো গোলাপের ঝরে পড়া
পাঁপড়ি গুলোও আজ ক্রন্দনে রত ভাঙনের শব্দ শুনে।
 
আজ প্রিয় এই শহরের প্রতিটি অলিতে গলিতে
শুধুই আহাজারি! আর হাহাকার! কাঁদছে সবাই!
কাঁদছে আমাদের বিচ্ছেদের খবরে বিরহ ব্যাথায়!!
 
এই শহরের আকাশে আর কোনদিন উঁকি দেবেনা
জোছনা ভরা মায়াবী রূপালী চাঁদ!
শিশির বিন্দুর মতো ঝরে পড়বে না কখনো আর
উজ্জ্বল সেই কুহকিনী চাঁদের ভরা জোছনা!
 
প্রিয় শহর ছেড়ে একটু দূরে, দিগন্ত বিস্তৃত সেই
খোলা মাঠের এক প্রান্তে বসে, কখনো হবেনা দেখা,
গৃহত্যাগী সন্ন্যাসের মতো অপরূপ সেই চাঁদের
ভরা জোছনা,তুমি-আমি পাশাপাশি, হাতে হাত রেখে!!
 
 All rights@ reserved for Pallabi Barua

১০টি মন্তব্য:

  1. বাহ্!অপূর্ব! ধন্যবাদ। 👌💥💫💫❤❤💅💅

    উত্তরমুছুন
  2. সবাইকে অনেক অনেক ধন্যবাদ

    উত্তরমুছুন
  3. আহা কি অপূর্ব আহাজারিতে ভরা 👌👌👌

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...