একাকিত্ব
::::::::::::::::::::::::::::::::::
#বিষয় : অনুগল্প
# নাম : ব্ল্যাক হোল
# লেখায় : শর্মিষ্ঠা ভট্ট
একা একেবারে একা ভীড়ের মাঝেও মাঝে মধ্যেই একা লাগে দীপার। এই সংসার লেখার দুনিয়া বাচ্ছারা , এমন কি অনিমেষ। সব যেন দূরের গ্ৰহ। দীপা বিচ্ছিন্ন এক দ্বীপে বাস করে। বিনিদ্র রাতে কাঁচের জানলার ওপারে কালো অন্ধকার যেন ব্ল্যাক হোলের মতো গ্রাস করছে। একা , ভীড়েও একাকিত্ব দুহাত বাড়িয়ে ডাকে। সবার কি নিজের একটা দ্বীপ থাকে! নাকি কেবল দীপাই কোন রোগের শিকার? উদাস নিরাসক্তি আচ্ছন্ন করছে ধীরে ধীরে।
©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট

বেশ সুন্দর লাগল। অসাধারণ! ধন্যবাদ। 👍👍👌👌❤❤❤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
মুছুন