রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

প্রেমের পরশ (কবিতা) (পিয়ালী চক্রবর্তী)


 

প্রেমের পরশ

-------------------


কত যুগ পথচেয়ে বসে,

আসবে সে কি, আসবেনা, 

দ্বন্দ্বে - ধ্বন্দে জীবন স্রোতে ভেসে,

সে কি আর আগের মতো, 

আমায় ভালোবাসবে না?


শূন্য চরাচরে হেরি বিদ্যুতের ঝলক,

আশ্বাসবাণীর ঝংকারে মুখরিত সর্বলোক ।

শিহরিত মন উদ্বেলিত আত্মা কাঁপে থরথর,

কার স্পর্শ লাগে প্রাণে, বিহ্বল অন্তর ।


তবে সে কি এলো? 

যার লাগি অপেক্ষায় আমি হাজার বছর! 

তবে সে কি এলো? 

যার তরে ব্যাকুল দুনয়ন!

তবে সে কি এলো? 

যে সৃষ্টি স্থিতি বিনাশের কারণ?

তবে এলো সে কি এলো?

যার মুখগহ্বর মাঝে ত্রিলোক ধারণ!

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

ছবি সৌজন্যে : গুগল

১৬টি মন্তব্য:

  1. বেশ ভালই লাগল। ধন্যবাদ। 👌👌💫💫💥💥❤❤💯💯

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...