প্রেমের পরশ
-------------------
কত যুগ পথচেয়ে বসে,
আসবে সে কি, আসবেনা,
দ্বন্দ্বে - ধ্বন্দে জীবন স্রোতে ভেসে,
সে কি আর আগের মতো,
আমায় ভালোবাসবে না?
শূন্য চরাচরে হেরি বিদ্যুতের ঝলক,
আশ্বাসবাণীর ঝংকারে মুখরিত সর্বলোক ।
শিহরিত মন উদ্বেলিত আত্মা কাঁপে থরথর,
কার স্পর্শ লাগে প্রাণে, বিহ্বল অন্তর ।
তবে সে কি এলো?
যার লাগি অপেক্ষায় আমি হাজার বছর!
তবে সে কি এলো?
যার তরে ব্যাকুল দুনয়ন!
তবে সে কি এলো?
যে সৃষ্টি স্থিতি বিনাশের কারণ?
তবে এলো সে কি এলো?
যার মুখগহ্বর মাঝে ত্রিলোক ধারণ!
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty
ছবি সৌজন্যে : গুগল

দারুণ ।🌹🌹
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🍫🍫🍫🍫
মুছুনবেশ ভালই লাগল। ধন্যবাদ। 👌👌💫💫💥💥❤❤💯💯
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🍫🍫🍫🍫
মুছুনঅসাধারণ
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🍫🍫🍫🍫
মুছুনখুব সুন্দর 👌😍
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ��������
মুছুনবেশ।। 💫💫
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🍫🍫🍫🍫
মুছুনখুব ভালো লিখেছো। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🍫🍫🍫🍫
মুছুনখুব ভালো লিখেছো। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ��������
মুছুনBesh bhalo laglo
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ।
মুছুন