শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

শেষের ডাক (কবিতা) (পিয়ালী চক্রবর্তী)

 



নীল দিগন্তরেখার,

ওপারে কি আছে ?

মন টানে যেতে শুধু,

তাহারই কাছে ।


কি সেই রহস্য, 

কি সেই টান, 

দুর্ভেদ্য কুহেলিকা,

আলো ম্রিয়মাণ ।


প্রবল সে আকর্ষণ,

নাভিশ্বাস ওঠার কারণ,

তবে কি একেই বলে মরণ?

একেই বলে মরণ?


চারপাশ ঝাপসা, 

আলো নিভে যায়,

অন্ধকার সুড়ঙ্গপথে,

চলিয়াছে তায় ।


স্তব্ধ হয়ে আসে, 

পৃথিবীর কোলাহল,

ঝিম ধরা শরীর, 

আকুল বিকুল ।


ওই তো!! দেখা যায় আলোর আভা,

কে যেনো হাতছানি দিয়ে ডাকে,

স্মৃতিগুলো আজ এইক্ষণে,

অন্যের মননে পিছে পড়ে থাকে ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

১২টি মন্তব্য:

  1. সৌন্দর্যের মধ্যেও কঠোর বাস্তব ধরা দিয়েছে।

    উত্তরমুছুন
  2. বাহ! দারুন! অসাধারণ! ধন্যবাদ। 👌👌💯💯❤❤💥💥💫💫💅💅

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...