নীল দিগন্তরেখার,
ওপারে কি আছে ?
মন টানে যেতে শুধু,
তাহারই কাছে ।
কি সেই রহস্য,
কি সেই টান,
দুর্ভেদ্য কুহেলিকা,
আলো ম্রিয়মাণ ।
প্রবল সে আকর্ষণ,
নাভিশ্বাস ওঠার কারণ,
তবে কি একেই বলে মরণ?
একেই বলে মরণ?
চারপাশ ঝাপসা,
আলো নিভে যায়,
অন্ধকার সুড়ঙ্গপথে,
চলিয়াছে তায় ।
স্তব্ধ হয়ে আসে,
পৃথিবীর কোলাহল,
ঝিম ধরা শরীর,
আকুল বিকুল ।
ওই তো!! দেখা যায় আলোর আভা,
কে যেনো হাতছানি দিয়ে ডাকে,
স্মৃতিগুলো আজ এইক্ষণে,
অন্যের মননে পিছে পড়ে থাকে ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

খুব সুন্দর। ❤️♥️🌹🌹
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️
মুছুনখুব ভালো ❤💗🌷
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️❤️❤️❤️
মুছুনসৌন্দর্যের মধ্যেও কঠোর বাস্তব ধরা দিয়েছে।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ❤️🍫🤗🤗
মুছুনDarun bdy 🙏🏻🙏🏻🙏🏻
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🍫🍫🍫🍫
মুছুনবাহ! দারুন! অসাধারণ! ধন্যবাদ। 👌👌💯💯❤❤💥💥💫💫💅💅
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🍫🍫🍫🍫
মুছুনবাহ্ দারুণ দারুণ।🖤🖤❤️❤️
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ❤️🍫❤️🍫
মুছুন