বিষয়---হাজার মাইল যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে।
কলমে--- পারমিতা মন্ডল।
প্রিয়তম,
জানি তুমি ভুলে গেছো আমায় । কম দিন তো হলোনা। ভুলে যাওয়ারই কথা । ভাবছো আমি কেন ভুলিনি তোমাকে ? আমি যে তোমাকে ভালোবেসে ছিলাম। এক রঙিন স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। যেমন ষোড়শী বয়সে দেখে । রঙিন কাঁচের আড়াল দিয়ে পৃথিবী দেখেছিলাম। সেই পৃথিবীতে তুমি ছিল আমার দেবদাস। আমি তোমার পার্বতী না হলেও তুমি ছিলে আমার কাছে সেই প্রেমিক পুরুষ।জীবনের প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না কখনোই। আমিও তোমাকে ভুলতে পারিনি। হয়তো পারবো না কোনদিন।
কিন্তু তোমার আমার হাজার বছর একসাথে পথ চলা হলোনা। আমি যে তোমার কাছে "নাটোরের বনলতা সেন "হয়ে উঠতে পারলাম না কোনদিন। প্রেমিকা যখন ঘরনী হয় , তখন সে আর স্বপ্নের নায়িকা "বনলতা সেন" থাকে না। নিত্য কাজের মাঝে হয়তো বড় একঘেয়ে হয়ে যায়। তাই আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আমি এই পদক্ষেপ নিলাম। তোমার থেকে দূরে চলে গেলাম। তোমাকে ভালোবাসি বলে । কোন তিক্ততা বা ভুল বোঝাবুঝিতে ভালোবাসা শেষ হওয়ার আগেই আমি সরে গেলাম। জানি হয়তো ভুল হলো । কিন্তু আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে এই দূরত্ব। এভাবেই সমান্তরাল রেখার মত আমরা হাজার বছর এগিয়ে যাবো। পৃথিবীর সব বিখ্যাত প্রেমিক- প্রেমিকার জীবন তো এই সমান্তরাল রেখার মত। তাই তো তারা আজও হাজার বছরপরেও বেঁচে আছে মানুষের মনে।
তুমি হয়তো ভাবছো আমি আমাদের ভালোবাসার অমরত্ব চাই। নাম চাই, খ্যাতি চাই । তা নয় গো । আমি শুধু আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চাই । চার দেওয়ালের মধ্যে দম বন্ধ হয়ে মরে যেতে দিতে চাই না। তুমি রাগ করোনা। দেখো এই ছোট্ট একটি পদক্ষেপের মধ্য দিয়ে হাজার বছর বেঁচে থাকবে আমাদের ভালোবাসা। যা শেষ হয়ে যেত চার দেওয়ালের মধ্যে বন্ধী জীবনে। আজ দূরে থেকে নিত্যদিনের বিরহ সুখে নতুন করে ভালোবাসবো তোমায়।
আমি হাজার আলোকবর্ষ দূরে থেকেও শুধু তোমার থাকবো। আর জানি তুমিও হাজার বছর পথ হেঁটে আসবে নাটোরে। জীবনন্দের বনলতা সেনকে নয় আমাকেই খুঁজতে। সেদিনের এই ছোট্ট পদক্ষেপ তোমায় ,আমায় হাজার মাইল হাঁটতে শিখিয়ে ।দূরে সরে গিয়ে ভালোবাসা হয়েছে আরো নীবিড়। এভাবে দূরত্ব বজায় রেখে হাঁটতে চাই হাজার বছর। বীলিন হতে চাই তোমার ভালোবাসায়। দেখো আজ আমাদের হাজার মাইল পথ হাঁটতেও কোন ক্লান্তি নেই। দুজন দুজনকে খুঁজে ফিরছি হাজার মাইল পেরিয়ে। যেমন খুঁজেছিল নাটোরের বনলতা সেনকে।
অপেক্ষায় থাকবো-----
্্ইতি
তোমার প্রিয়তমা ।
পুরো জমে গিয়েছে।এত ভাল লাগল বলে বোঝাতে পারব না।
উত্তরমুছুনঅসাধারণ অভিব্যক্তি 👌👌👌👌💐💐💐💐
উত্তরমুছুনবলার ধরনে আবেগ ফুটে উঠেছে প্রবলভাবে 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
উত্তরমুছুনঅসাধারণ।💐💐❤️❤️❤️❤️🍫🍫🍫🍫
উত্তরমুছুনঅসাধারণ! মন ভরে গেল। 👌👌❤❤⚘⚘🖋
উত্তরমুছুনঅসাধারণ লাগলো👌👌👌👌👌👌
উত্তরমুছুন