#বিষয়-তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
#নাম- সত্যম শিবম সুন্দরম
✍️ - মধুবন্তী দাশগুপ্ত
সৃষ্টিও নেই বিনাশও নেই
তাইতো তুমি অনন্ত-
তোমার মাঝে আমার প্রকাশ
অকৃত্রিম ও প্রাণবন্ত।
জীবনধারায় চলার পথে
ব্রহ্মজ্ঞানে পুজি তোমায়
তুমি সত্য, তুমি পরমার্থ-
বিহার করব তোমার রথে।
তোমার আশীষ যখন মাগি,
সকল কাজে সকল প্রাণে-
মঙ্গল করো ওগো প্রাণেশ্বর,
কল্যাণের প্রতিভূ মোদের লাগি।
বিচারের তরে তুমি যে সজাগ,
তোমার হাতেই জগতের ভার -
দণ্ড পেতে আমরাও তাই
সদা প্রস্তুত, নেইতো বিরাগ।
সৌন্দর্য যেথায় বিরাজ করে,
পবিত্রতায় ভরে যায় বোধ-
নিখিলভুবনে যাহাই
অদ্বৈত,
মানবতার ভাবের তরে।
মন্ত্রত্রয়ের আশ্বাসবাণী
সম্বল করে রাখব মনে,
মিলন মাঝেই সুখের সন্ধান,
প্রফুল্লতায় সুধা খুঁজে আনি।
*********************
অসাধারণ,অনবদ্য।
উত্তরমুছুনভালো
উত্তরমুছুনদারুণ লাগল। অসাধারণ!👍👍❤❤⚘⚘🖋
উত্তরমুছুনঅসাধারণ...👌👌👌
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনঅপূর্ব সুন্দর বন্ধু 👌
উত্তরমুছুন