বিষয় : চিত্রলেখা
*বর্ষার ডাকে*
©শর্মিষ্ঠা ভট্ট
মন মোর মেঘের সঙ্গী..... কিংবা কোন বলরামের আমি চেলা, স্বপ্ন ঘিরে রাখে মাতাল জুটে..... পাগলা হাওয়ার বাদল দিনে।
ছবি দেখে এসব মনে আসছিল। এক ভিজে স্যাঁতসেঁতে সবুজের ছায়ায় ধূসর মেঘ। যেন গর্ভবতী ধানের খেতের মতো ঝুঁকে পড়েছে পৃথিবীর বুকে। এখুনি সে প্রবল বারিধারার স্বর্গীয় আনন্দে ভরিয়ে দেবে মন প্রান। সাথে যদি বলরামের চেলারা থাকে তবে তো আর কথাই নেই। আনন্দ আর প্রকৃতি একেকার হয়ে যাবে। অনেক কষ্টে চড়া পাহাড়ের মাথায় বন্ধুরা অবাক চোখে দেখতে থাকবে চরাচর গ্রাস করতে করতে আসা বৃষ্টির ফোঁটা। সামান্য এই বারিষের ধারা ভাসিয়ে দেবে আর্থিক কৌলিন্য বিভেদ হয়ত কিছু ক্ষন আগেই হয়ে যাওয়া কোন বচসা। কারন তাদের মন এক সুরে বাঁধা। বন্ধুত্বের। তাই নৈসর্গিক পরিবেশে 🌿🍃প্রকৃতির অসাধারণ দান দুহাত ভরে নেবে তারা। সবুজের খেলা দেখবে ওই মাথা ন্যাড়া পাহাড়ে বসে। দূর থেকে মেতে উঠবে গানে গানে।
এবার চিত্র মাঝে চোখে পড়লো ক্যাপশন। ছবি দেখে লেখায় মন দৌড়ে যায়। আর ক্যাপশন থাকলে থামতে হয়, সামান্য ভাবতে হয়। বিশেষত পরিচিত নাম লেখক ও লেখনী দেখে থেমে গেল স্বপ্নের উড়ান। ঠক করে বাস্তবে মাথা ঠুকলো। কালো মেঘ সরিয়ে দিলে বৃষ্টি হবে কি করে? বৃষ্টি না হলে সবুজ অসম্ভব। কালো মেঘ কি মনের প্রতীকী? তাহলে মেঘ জমল কি করে? অনেক বাষ্প জমে তবে তো মেঘ। ...
তাহলে ওই মেঘের ঘনঘটায় কোন সবুজ কি জন্ম নেবে স্বাভাবিক উপায়ে?
"ছুটি নেবার প্রবনতার কালো মেঘ। " ছুটি তো আনন্দের হয় যদি তাতে দুঃখ বা জবরদস্তি না থাকে। ছুটিতে বসেই তো মেঘ দেখতে হয়। সর্বদা ব্যস্ত ও চঞ্চল মন গভীর কথা ভাবতে অক্ষম। সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু করতে যে সময় চাই এটি তো বিজ্ঞান বিষয় দেবার আগে সময় এগিয়ে দেবার সময় লক্ষ্য করা গেছে। উৎকৃষ্ট কিছু শিল্পের জন্য যথাযথ সময় প্রয়োজন তা বিষয় দাতা জানেন। তবে কেন এই ক্যাপশনের গোলক ধাঁধা!
চিত্র এক অর্থে ও ক্যাপশন অন্য দিশায় নিয়ে গেছে মনে হল আমার। চিত্রে বন্ধুরা বসে আছে বৃষ্টির আশায়, সবুজকে আরও সবুজ দেখার আশায়। আর ক্যাপশন মেঘকে অস্বীকার করতে চায় নতুন সবুজের আশায়, পুরাতন সবুজের কথা হয়ত মনে না রেখেই। 🙏

খুব ভালো লাগলো ।
উত্তরমুছুনঅসাধারণ! অভিভূত! 👍👍❤❤⚘⚘🖋
উত্তরমুছুনঅসম্ভব ভাল, যুক্তিসম্মত লেখা।
উত্তরমুছুন