#বিষয়_মায়াবী চোখ
#নাম_মিঁয়াও
#কলমে_অনিশা
একজোড়া মায়াবী চোখ আমায় যে এমন করে কাবু করে ফেলতে পারবে, এ আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি। ঘটনাটা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। তখনও বাবা আমাদের ছেড়ে চলে যাননি কিন্তু অসুস্থ। হঠাৎ মায়ের অসুখ ধরা পড়ল। ইমিডিয়েট অপারেশন করাতে হবে। তখন বাবার দেখাশোনা করার জন্য আমি বাবার কাছে রইলাম। দিব্যি খাওয়া দাওয়া শেষ করে শীতের রৌদ্রে গা এলিয়ে ভেজা চুল শুকোচ্ছি। এমন সময় তিনি এলেন। তখন ও তার মায়াভরা চোখের দিকে তাকাই নি। কারন আমার চোখ তখন বইয়ের পাতায় বিরাজ বৌ এর দুঃখ দেখতে ব্যস্ত। হঠাৎ খুব দুখী সুর কানে এলো, "মিঁয়াও।" অন্য সময় হলে তো তাড়া দিই। আমার স্কুটির কভার ছিঁড়ে দিয়েছে। কতবার ঘরে ঢুকে দুধ, অন্য খাবার নষ্ট করে দিয়েছে। কেন জানি না, হয়তো বিরাজ বৌয়ের দুঃখে, আমার মনটা খুব উদাস হয়ে ছিল। তাই জিজ্ঞেস করলাম, "কি রে! কি হয়েছে?" আমার কথায় যেন সে একটু সাহস পেলো। আর একটু এগিয়ে এসে, গলার স্বরটা অন্যরকম করে আবার বলল, "ম্যাওওও।" ঠিক যেন কিছু বলতে চায়। আমি ও ওকে বিভিন্ন ভাবে প্রশ্ন করছি সেটা বাবা শুনতে পেয়ে উত্তরটা দিয়ে দিলেন ওর হয়ে। "তোর মা ওকে রোজ খাবার দেয়। আজ দেখছে ওকে তো কেউ খাবার দিল না। তাই বলার চেষ্টা করছে।" কিন্তু ওকে আমি কি দেব এখন? খাওয়া দাওয়া শেষ। শুধু ভাত রয়েছে। অবশেষে বাবার কথামতো দুধ দিয়ে ভাত মেখে দিলাম। খুব তৃপ্তি করে খেল। তারপর তার মায়াভরা দুটি চোখে আমার দিকে তাকিয়ে বলল, "মিঁয়াও।" তারপর আস্তে আস্তে চলে গেল। হয়তো ওদের ভাষায় আমায় ধন্যবাদ জানিয়ে গেল।

বেশ দারুণ লাগল। অসাধারণ! অভিভূত। 👍👍❤❤⚘⚘🖋
উত্তরমুছুনবাহ্ বেশ লাগল
উত্তরমুছুন