বিষয় : আধ্যাত্মিক (ইহলোকের বাঁধন না কাটলে পরলোকের পথ খুলবে না)
©শর্মিষ্ঠা ভট্ট
আমাদের ভারতীয় প্রাচীন সংস্কৃতি, এই কথার ওপর ভিত্তি করেই চার আশ্রমের কথা বলে গেছেন। শেষ দুই আশ্রম অর্থাৎ সন্ন্যাস ও বানপ্রস্থ তারই প্র্যাক্টিকাল রূপ। জীবনের এক সময় এসে ধ্যান যোগ ও কর্মের মধ্য দিয়ে এক নৈবৃত্তি আনা উচিৎ যা মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনকে সুখের করে তোলে। এমন বলা হত। মানুষের মনে প্রশ্ন জাগবে মৃত্যু কি? তার পরবর্তী কি?
সত্যি এই দেহ ক্ষয় হয়ে গেলে যে জীবন আসে সে কি জীবিত প্রাণীর জীবন? না দেহের মৃত্যুর পর আত্মার জীবন। গীতায় দেহকে জীর্ণ কাপড়ের মতো ফেলে দিতে বলেছে, নতুন কাপড় অর্থাৎ দেহ গ্ৰহনের কথা বলেছে। খটকা এখানে..... আত্মা অবিনাশী। দেহ বদলায়, তাহলে পরলোক কোনটি?????
অপর দেহে আত্মার প্রবেশ থেকে কি পরলোক বলা হবে!! না কি দেহ না পাওয়া পর্যন্ত ওয়েটিং মুভমেন্টে থাকা অবস্থাকে পরলোক বলা হবে। যেটির সহজ নাম স্বর্গ ও নরক। তাই পরলোক আপাতত আপেক্ষিক এক ঘটনা ধরে নিয়ে বর্তমান ইহলোক নিয়ে বলা যাক।
আসক্তি কি? কতদিন থেকে আসক্তি মুক্তি শুরু করতে হবে? ইহকালের বাঁধন কি?
পরিবার আত্মিয় আপনজন সবাই বাঁধন, আমাদের কর্ম বাঁধন ,আমাদের ইচ্ছা বাঁধন।
তাই এই ইচ্ছা বা আসক্তির মুক্তি ঘটানো উচিৎ বলা হয়। কেমন করে আসক্তি থেকে মুক্ত হতে পারি! এই যে হোয়াটসঅ্যাপেটির প্রতি এত টান বা আকর্ষণ যে প্রতিক্ষন মন এখানে। কি করলে আরও ভালো হবে দায়িত্ব প্রাপ্তরা ভাবেন। যারা লিখতে পড়তে ভালোবাসে তারা সেটা নিয়ে পড়ে থাকে। কিন্তু এই ধরনের আকর্ষণ কে কি আসক্তি বলা যায়। যায়... প্রবল কোন আবেগ যখন আমাদের দেহ মনকে প্রলুব্ধ করে, তাই আসক্তি। এই ছোট ছোট আসক্তি থেকে নৃবিত্তি নিয়ে মানসিক দৃঢ়তা বৃদ্ধি জরুরি। তাহলে কবে থেকে এসবের আর প্রয়োজন নেই!
এত কি সহজ নিবৃত্তি পাওয়া!! অহমিকা নিজেকে প্রতিষ্ঠিত দেখার ইচ্ছা, সবাশির ললুভতা ,এমনকি হিংসা, আগে এগিয়ে যাওয়ার লুকানো চাতুরী, মিষ্টি কথায় কাজ করিয়ে নেওয়া এবং আরও অনেক আসক্তির মধ্যে অন্যতম রাজনৈতিক ঘোল পাকানো ইত্যাদি এ সব ঘূর্ণন সামান্য এই গ্রুপ গুলো ঘিরে।
কখনও কেউ একটু থেমে ভাবি না, এ সবে আলটিমেট রেজাল্ট কি? যখন গভীর ভাবে এ চিন্তা মাথায় আসবে। তখন দেহের মধ্যে প্রথম নৈবৃত্তির হরমোন জেগে উঠবে। তখন অতি সহজে মুক্তি নেবে, এসব ছেড়ে সরে দাঁড়াবে। রাগ করে নয়, অভিমানে নয়, যখন একান্তই আর কোন আবেগ কাজ করবে না। তখন যে মুক্তি অনুভব হবে তাইই বাঁধন কাটবে। তখন হয়ত গলা ছেড়ে গাওয়া যাবে..... আমার মুক্তি আলোয় আলো।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

বেশ সুন্দর লাগল। অসাধারণ! 👍🍫❤❤⚘⚘🖋
উত্তরমুছুন