#কলমে_পিয়ালী_চক্রবর্তী
তারিখ : ২১/০৭/২০২১
প্রতিশোধের আক্ষরিক অর্থ হল প্রতিহিংসা বা প্রতিবিধান । আমার কাছে প্রতিশোধ শব্দের অর্থ অন্যায়কারীর ক্ষতিসাধন করা ।
বেশ কয়েক রকমের প্রতিশোধপরায়ণ মানুষ ও তাদের ভিন্ন ভিন্ন প্রতিশোধ পন্থা আছে । যেমন :-
●প্রতিশোধপরায়ণতা কারোর আসে অল্পেই, অর্থাৎ, সামান্য ক্ষতিও সে স্বীকার করতে পারে না । পাল্টা ক্ষতিসাধনের খেলায় মেতে ওঠে ।
●কারোর আবার বড় সড় ক্ষতি হলেও, তার কাছে প্রতিশোধস্পৃহা খুবই নগণ্য ।
●কারোর আবার অন্যায়কারীর প্রতি চরম রাগ ও ঘৃণা জন্মায়, ফলে তার প্রতিশোধ হয় ক্ষতির চেয়েও অনেক বেশী ।
●কারোর কাছে প্রতিশোধপরায়ণতা এতটাই বীভৎস যে তারা বংশানুক্রমিক ভাবে প্রতিশোধ নেবার চেষ্টায় থাকেন । তাদের বক্তব্য, "তুই করিসনি তো কি! তোর বাবা করেছে!"
●কেউ আবার প্রতিশোধের জ্বালায় শুধু অন্যায়কারীর ওপরই নয় তার পুরো পরিবারের ক্ষতি করতেও দুবার ভাবে না ।
●কেউ আবার অন্যায়কারীর বিশাল অন্যায়কে ক্ষমা করে দিয়ে তাকে বিবেকের দংশনের মধ্যে ফেলে দেয় ।
●কেউ বা প্রতিশোধ নেবার জন্য শত্রুর শত্রুকে মিত্র বানিয়ে ভেতর থেকে কলকাঠি নাড়িয়ে থাকে ।
●কেউ বা আবার অন্যায়কারী শত্রুর সাথে গভীর বন্ধুত্ব গড়ে তুলে তার মন তথা জীবনে প্রবেশ করে তার প্রভূত ক্ষতিসাধন করে ।
●কেউ বা অন্যায়কারী প্রেমিক/প্রেমিকাকে শাস্তি দেবার জন্য ভালোবাসার হাতিয়ারকে তুলে নিয়ে প্রতিশোধ পূর্ণ করে ।
●কেউ আবার চরমতম অন্যায়ের প্রতিশোধ নিতে(ধর্ষণ/খুন ইত্যাদি) নিজের হাতে অন্যায়কারী ব্যক্তিকে শাস্তি দেবার জন্য আইনকে নিজের হাতে তুলে নেয় ।
আরো কত রকম যে প্রতিশোধ আছে তা লিখে শেষ হবে না । যত মত, তত পথ ।
Copyright © All Rights Reserved to Piyali Chakravorty

বাহ! দারুন! দারুণ লিখেছিস। অসাধারণ বিশ্লেষন! 👌👌❤❤⚘⚘🖋
উত্তরমুছুনঅসাধারণ 👌😍🌷
উত্তরমুছুন