শুক্রবার, ৯ জুলাই, ২০২১

স্বপ্ন-আশা-ভালোবাসা (কলমে পিয়ালী চক্রবর্তী)




স্বপ্ন দেখো বন্ধু, 

স্বপ্নে ভেসে যাও সেই দেশ,

সেথা বাস্তবে যাবার তরে, 

করো মনোনিবেশ ।


আশা করে যাও, 

যদিবা হয় বৃথা সেই আশা,

যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ,

আশার আলোয় উদ্ভাসিত আকাশ ।


ভালোবাসা বাঁচার রসদ,

ভালোবাসা মনের বল,

ভালোবাসা না থাকলে জীবন অস্থির,

মাছের যে অবস্থা, বিনা জল ।

Copyright © All Rights Reserved to Piyali Chakravorty

৭টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...