শনিবার, ১০ জুলাই, ২০২১

# বিষয় : অনুগল্প শেষ আশ্রয় @শর্মিষ্ঠা ভট্ট

 # বিষয় : অনুগল্প

শেষ আশ্রয়

@শর্মিষ্ঠা ভট্ট



শেষ আশ্রয়। খুবই পরিচিত । রোজ কেউ হয়ত সেখানে প্রদীপ জ্বালবে, হয়ত বা না। তবু চিরনিদ্রায় শায়িত ডিসুজা আন্টি শেষ আশ্রয় বড়ো আনন্দের সাথে নিলেন। স্বামীর সাথে চোদ্দো বছরে প্রথম দেখা। খেলার সঙ্গী। প্রেম পরিনয় সন্তান সংসার। জীবনের হাজার ঢেউ পেরিয়ে কখনও ছাড়েননি যে হাত। একদিন ছাড়লেন। ডিসুজা আন্টি রোজ একটি গোলাপ আর সুন্দর ধূপ পরম যত্নে জ্বালিয়ে আসতেন। কেবল হাত ছাড়ার ব্যাথায় কখনও থরথর করে কাঁপতো ঠোঁট। 


চারপাশেই চেনা ভূমিতে জায়গা পাবেন বুঝে ছিলেন কয়েক মাস থেকে। সবাইকে ডাকিয়ে ছোট গিফট দিয়ে বাই করছিলেন বেশ কয়েকটি সপ্তাহ ধরে। জিজ্ঞাসা করলে আর বলতে পারতেন না। শুধু ক্যালেন্ডার দেখাতেন। তাতে লেখা , চিরবিদায়..... শেষ আশ্রয়ে চললাম।

1 টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...