মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

#নাম_মাতৃত্ব #কলমে_কাবেরী সিনহা

 #নাম_মাতৃত্ব

#কলমে_কাবেরী সিনহা


আমি তখন ৯/১০। বাড়ি তে তখন গরু ছিল। নাম তার কালিন্দী। ঠাকুমার তত্ত্বাবধানে তাকে খেতে দেওয়া, চান করানো, দুধ দোয়ানো চলতো। বড় বড় শিং দেখে আমি নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম। সেদিন টা ছিল সরস্বতী পূজো। সকালে স্কুলে পূজোতে গেছি, দুপুরে ভোগ খেয়ে বাড়ি ফিরেছি। সেই পূজোর দিন আকাশ ছিল মেঘলা। বিকেলে আমি ছাতে। পূজো মন্ডপে গান বাজছিল--- "পা পামা গা রে সা , তার চোখের" - - - লতা মঙ্গেশকরের গাওয়া গান। খুব ভাল লাগছিল। ক্ষণিকের মধ্যেই সব আনন্দ নিরানন্দে পরিণত হলো। গর্ভবতী কালিন্দী মৃত সন্তান প্রসব করলো। হাম্বা হাম্বা করে সন্তান হারা মায়ের শোক বিহ্বল চিৎকার। সেদিন সারা রাত কালিন্দী কেঁদেছিল। সেই ছোট্ট বয়সে আমার খুব কষ্ট হয়ে ছিল। কেন জানি না, আজ ও সেই দিনের দৃশ্যটা স্পষ্ট দেখতে পাই।

২টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...