বাষট্টিতেও কুড়ি
কলমে--শিপ্রা ঘোষ
সুস্থ আমি সুস্থ তুমি
যে যে বয়সেই আছি,
জীবনের পূর্ণতাই বলে দেয়,
কে কেমন করে বাঁচি।
নেল এ তোমার পালিশ আছে
তাই কি তুমি রংয়ের আতসবাজি?
রং আমার হাতে নেই গো
মনের রং এই সাজি।
বাইরের রং এ বাহার আছে
টেঁকসই নয় ততো।
আপন রংয়ের বাহার কিন্তু
বাড়বে বুড়িয়ে যাবে যতো।
বয়স বয়স চেঁচাও কেনো
বয়স মানে কি?
মনেই বয়স লুকিয়ে থাকে
সেটা জানো কি?
কুড়িতেও কেউ বুড়ি হয়
কেউ বাষট্টিতেও কুড়ি।
মনকে ফাঁকি দিও না গো
যদি না হতে চাও বুড়ি।
@কপিরাইট রিজার্ভ ফর শিপ্রা ঘোষ
বাহ্! বেশ সুন্দর লাগল। অসাধারণ। 👍👍❤❤⚘⚘🖋
উত্তরমুছুনব্যাপক ব্যাপক ব্যাপক ভালো লাগলো😍😍😍😍😍😍😍😍
উত্তরমুছুনdarun
উত্তরমুছুন