চিলেকোঠার শকুন
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
তারিখ : ১৯/০৭/২০২১
ছোট্ট মেয়েটার রোজ নিম্নাঙ্গে ব্যথা, রক্তপাত । দাদুভাই কেন যে এই খেলাতা খেলে কে দানে! আবাল কাউকে বলতেও বালণ কলেতে । বলে দিলে নাকি আমি আল দাদুভাই দুজনেই মলে যাবো । বাবালে, কাউকে বোব্ব না ।
আজকাল চিলেকোঠার ঘরের নাম শুনলেই ভয় হয় ছোট্ট বাবলির । এই খেলার শুরু খুব একটা বেশীদিন নয়, এই সবে সপ্তাহ দুয়েক । সেদিন দুপুরে ও একা খেলছিল চিলেকোঠার ঘরে বসে । দাদুভাই এসেছিল আচারের বয়াম নিতে । হটাৎ ওকে দেখে ঢুকে এলো ঘরে । ওর আচার খাওয়া বারণ । খেলেই গলায় ইনফেকশন হয় ।
দাদুভাই বললো, "আচার খাবে মামণি!"
বাবলি : হুম, তুমি দেনো মা-কে বলে দিয়োনা । মা মালবে ।
দাদুভাই : ঠিক আছে, বলবো না । আচার দেবো অনেকটা, আগে একটা খেলা খেলবো দুজনে মিলে ।
বাবলি : তাই! তুমি খেব্বে আমাল ছাথে!
সেই শুরু হল খেলার ।
তখনকার চার বছরের বাবলি আজ বাইশ বছরের তরুণী । চিলেকোঠার ঘরটা আজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে । ওই ঘরেই দাদুভাইয়ের শ্রাদ্ধ আজ । চিলেকোঠার ঘরে পড়ে ছিল দাদুভাইয়ের প্রাণহীন দেহটা । সবাইকে খবরটা দিয়েছিল কাজের মেয়ে বকুল । ছুটে গেছিল সবাই ছাদে । চিলেকোঠার ঘরের মাঝামাঝি চিৎ হয়ে পড়ে আছে দাদুভাই । চোখদুটো বিস্ফারিত । নিম্নাঙ্গ ভেসে যাচ্ছে রক্তের স্রোতে ।
সেদিকে দেখে বাবলি আর বকুল একে অপরকে চোখের ইশারায় বলে উঠলো, "ভালো মানুষ ছিলেন, বাচ্চাদের সাথে খেলতে বড়ই ভালোবাসতেন । এভাবে চলে যাবেন ভাবতেও পারিনি । সবই ঠাকুরের ইচ্ছা ।"
Copyright © All Rights Reserved to Piyali Chakravorty

খুব সুন্দর লিখেছ।
উত্তরমুছুন🤗🤗🤗🤗🤗🤗🤗
মুছুনকি সাংঘাতিক😳😳
উত্তরমুছুনখুব ভালো লিখেছ👌🏻👌🏻
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
মুছুনবাহ্! বেশ অপূর্ব! দারুণ লাগল👌👌❤❤⚘⚘🍫🍫🖋
উত্তরমুছুন🙏🙏🙏🙏🙏🙏🙏
মুছুন