সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

জীবনসিঁড়ির ধাপে (কবিতা)(পিয়ালী চক্রবর্তী)


সেই যেদিন ছোট্ট আমি , 
গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছি,
সেই যেদিন বাবার কোলে চড়ে,
মায়ের গুছানো জিনিস ঘাঁটতে শিখেছি,
সেদিন থেকেই উৎরাইয়ের পথে,
ছুটে চলেছি চড়ে জীবন রথে ।

সেই যেদিন বন্ধুরা সব, 
গর্বভরে বলে,
তুই না থাকলে পানসে জীবন,
তুই যাসনি ছেড়ে চলে ।

তবুও না মেনে তাদের আর্তি, 
পাড়ি দিনু দূরদেশ,
মনের মাঝে থেকে যাবে তবু,
অটুট বন্ধুত্বের রেশ ।

সেই যেদিন প্রথম বার পড়েছিলাম প্রেমে,
জীবনের সব দুখ-ব্যথা ভুলে,
খুশি এলো যে নেমে ।
সেই থেকে শুরু একসাথে পথচলা,
সেই থেকে শুরু না বলা কথাগুলো বলা ।

জীবন কি কেবলই হিসাব চাওয়া পাওয়ার !
জীবন কি কেবলই একসাথে গান গাওয়ার?স্নেহ-ভালোবাসা আশা ও নিরাশা,
সবই যে বিদ্যমান ।
তবুও কেন অন্তর মম,
গাহে বিরহের গান ! 

যতই আমরা কাছাকাছি তবু,
মনের থেকে তো দূরে,
গোপন সেই কুঠুরির খোঁজ,
মম শূন্য হৃদয়পুরে ।
Copyright©All Rights Reserved
Piyali Chakravorty

১২টি মন্তব্য:

  1. খুব সুন্দর লিখেছো বন্ধু। 👌👌👌👌👌

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...