শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

প্রকৃতি ও নারী সমার্থক(পিয়ালী চক্রবর্তী)





 #বিষয়_এক_অর্থে_নারী_ও_প্রকৃতি_সমার্থক

#কলমে_পিয়ালী_চক্রবর্তী


এক অর্থে নারী আর প্রকৃতি সমার্থক। স্রষ্টা অর্থাৎ ঈশ্বরকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু, তাঁর সৃষ্ট প্রকৃতির শত সহস্র সামগ্রীর দ্বারা তাঁকে উপলব্ধি করি । প্রকৃতি সৃষ্টিশীল ও সৌন্দর্য্যে ভরপুর । প্রকৃতিই জীবনের উৎস । তাই স্রষ্টা বলতে আমরা  ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম এই পঞ্চভূতে বিরাজমান প্রকৃতিকেই বুঝি । গভীর ভাবে উপলব্ধি করলে বোঝা যায় প্রকৃতিই স্রষ্টা । নারীও তেমনি প্রকৃতি রূপিনী এবং নারীও স্রষ্টা । নারীর মধ্যে জীবনের গূঢ় সৃষ্টিরহস্যরস লুক্কায়িত । নারীর মধ্যে আছে সৃষ্টি, পালন ও মঙ্গল এই তিন শক্তির সমন্বয় - যা প্রকৃতির মূল শক্তির আধার ।


পৃথিবীর সভ্যতার প্রাক্কালে এলোমেলো ও বিক্ষিপ্ত বনানীতে আমাদের জীবন যাত্রা শুরু হয়, সেই সময় থেকে নারী প্রকৃতিকে শৃঙ্খলাপরায়ণ করতে সচেষ্ট । 

প্রথম নারী ইভ প্রথমবার গাছের পাতা আর বল্কলের দ্বারা লজ্জা নিবারণ করতে শিখিয়েছেন মানবকুলকে ।  


সভ্যতার বিবর্তন ঘটে আসছে যুগে যুগে । সেই প্রাচীন কাল থেকে বিভিন্ন ধর্মে নারীকে দেখা হয়েছে স্রষ্টা হিসেবে । গ্রীক দেবী "গেইয়া" হলেন আদিম মাতৃরূপেণ পৃথিবীস্বরূপা । 


প্রথম নারী ইভ পৃথিবীর নারীজাতির প্রতিনিধি হয়ে প্রকৃতির প্রতি পুরুষের আকর্ষণ চেতনার জাগরণ ঘটিয়েছিলেন । ফলস্বরূপ সৃষ্টিসুখের উল্লাসে সম্পৃক্ত হল পৃথিবী । 



হিন্দু ধর্মের দেবী দুর্গা হলেন প্রকৃতিস্বরূপা । তিনি শক্তি, বিদ্যা, বুদ্ধি, জ্ঞানরূপে সর্বভূতে, সর্বজীবে, সর্বকালে বিরাজ করছেন । আদিকাল থেকেই বৈদিক দেবী দুর্গার উদ্দেশ্যে বৈদিক শ্লোক রচনা করা হয়, যাতে প্রকৃতির স্বত্তাগুলিকে মানবকল্যাণকর করে তোলার জন্য দেবী দুর্গার  বন্দনা করা হয়েছে ।




নারী ও প্রকৃতি

--------------------

ঘোরতর কালগর্ভে জমে থাকা 

সৃষ্টিরহস্যের আধার,

তোমার মহিমা অপার ।


অহর্নিশ শান্তির পথগামী, 

শান্ত বুকে উচ্ছ্বসিত মেঘমল্লার,

তোমার মহিমা অপার ।


তুমি বনানী, তুমি স্রোতস্বিনী, 

তুমি প্রাণবীণার ঝংকার,

তোমার মহিমা অপার ।


তুমি নববধূর সিঁদুরের লাল,

তুমি ভাসমান নৌকোর পাল,

তোমার মহিমা অপার ।


হৃদকমলে, মনের অতলে,

শান্তি - শক্তি - প্রেম - রতি - পুরুষের ঢাল ।

তোমার মহিমা অপার ।


প্রণমামি তব শ্রীচরণে,

ভক্তি - শ্রদ্ধা - জ্ঞান - বিবেকের আধার ।

তোমার শুধু তোমার মহিমা অপার ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

৬টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...