স্বপ্নের জয়
-----------------
ওই আলোর সিঁড়ি বেয়ে,
ধাবমান স্বপ্নেরা যত,
লক্ষ্যের পথে যায় ধেয়ে ।
কণ্টকাকীর্ণ ধূ ধূ মরুপথে,
পাড়ি দিই মরীচিকার খোঁজে,
হারায়ে পথ ফিরে ফিরে আসি,
পারাপারের ক্লেশ মন কি বোঝে?
ইহজগতের মায়ার খেলায়,
কেটে যায় সারা বেলা,
আসল - নকল চিনিবারে নারি,
জগতের দেওয়া-নেওয়ার খেলায় ।
আসবে যেদিন আলোকের সিঁড়ি,
যাত্রা হবে সাঙ্গ ।
ততদিন হায়, বারে বারে হয়,
স্বপ্নেই মোহভঙ্গ ।
সেই সিঁড়িপথে চড়াই এর পথে,
কেউ যে আপন নয়,
সেই সিঁড়িপথে চলে গেলে তবে,
স্বপ্নের হবে জয় ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন