মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

সুপ্রভাত (পিয়ালী চক্রবর্তী)

স্তব্ধ ধরণীর বুকে,

ছড়িয়ে শুভ্রজ্যোতি,

ক্লান্তির অবসানে,

আনন্দের দ্যুতি ।


নির্মল মায়াবী আলোয়,

ভরিয়েছো তুমি ধরা ।

তুমি বিনা হে প্রভাকর,

জীবকুল দিশাহারা ।


প্রণাম লহ মম আজি প্রভাতে,

পাতাঝরার এই মরশুমে,

তোমার কিরণে শুদ্ধ করো সবে,

প্রস্ফুটিত তুমি মোর হৃদয়কুসুমে ।


সারাদিনের প্রতিটা মুহূর্ত 

কাটুক সবার ভালো,

সেই আশাতেই প্রজ্বল্লমান,

নতুন দিনের আলো ।

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...