বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

এই পৃথিবী একটি বিশাল গ্রন্থের ন্যায় (পিয়ালী চক্রবর্তী)


পৃথিবী এক বিশাল গ্রন্থ । ভ্রমণ যাঁরা করেন না, তাঁরা শুধু একটি পৃষ্ঠা, অর্থাৎ, নিজেদের পারিপার্শ্বিক গন্ডির ঘেরাটোপে থেকে যান । ভ্রমণ মানে এই নয় যে, সাধ্যের বাইরে গিয়েও দুর - দুরান্তর বা বিদেশ ভ্রমণ করতে হবে । কবির ভাষায় যদি বলি, "দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর, একটি শিশিরবিন্দু" । অর্থাৎ, আমরা যদি নিজের গন্ডি ছেড়ে একটু বাহির পানে চাই, কত সৌন্দর্য্যে ভরপুর আমাদের পৃথিবী তা অন্তর দিয়ে অনুভব করতে পারি । প্রাকৃতিক শোভা হৃদয়ঙ্গম করার জন্য আমাদের ভ্রমণ জরুরী । 


এই বৈচত্র্যপূর্ণ পৃথিবীতে কোথাও উত্তাল সমুদ্রের বিপুল জলরাশি তার বুকে কত অজানা গুঢ় রহস্য নিয়ে বসে, তো কোথাও অরণ্যানী ও গিরিরাজি তার গাম্ভির্যে ভরপুর । কোথাও বা শান্ত নদীর অপরূপ শোভা, আবার কোথাও আবার বিস্তৃত সবুজ ধানক্ষেত । প্রতিটা রূপই সুন্দর এবং রহস্যে ভরা । সেই রহস্য খানিকটা উন্মোচিত হয়,  কিছুটা হলেও উপলব্ধি করা যায় শুধুমাত্র ভ্রমণের মাধ্যমে । 


ভ্রমণই হলো পৃথিবীকে পড়ার একমাত্র উপায় । সেইজন্যেই ভ্রমণপিপাসু মানুষ বারে বারে ছুটে যায় প্রকৃতির কোলে । 


সাধ্যমতো ভ্রমণে জ্ঞানবৃদ্ধি হয় । অজানাকে জানার পিপাসায় আমরা নিজের অজান্তেই অনেক কিছু শিখে যাই । তাই প্রত্যেকের উচিত কুপমণ্ডূকতা ত্যাগ করে ক্ষমতা অনুযায়ী বছরে অন্তত একবার হলেও কোথাও পাড়ি দেওয়া, সপরিবারে কিংবা একা ।

© Piyali Chakravorty

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...