শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

স্বপ্নের_ সিঁড়ি

 



একদা এক নিশীথে
ঘুমের বেঘোরে
এসেছিল সে, দিয়েছিল দেখা
স্বপনের মাঝে!

বুনেছিল রঙিন স্বপ্নের বীজ
হিয়ার মাঝে, শিহরনে
গেঁথেছিল জীবনের সোপান
আকুল ব্যথিত নয়নে!

আজ এই অবেলায়
বসে ভাবি হায়!
কি ছিল সেই গভীর নিশীথে দেখা
স্বপনের মানে?
ছিল কি শুধুই মরীচিকা?!

জীবন তটের বালুকা বেলায়
খুঁজে ফিরি হায়
স্বপনের সেই রঙিন সিঁড়ি
পাবো কি কভু দেখা তার
ভাবি বসে এই নিরালায়!

জীবন! বহতামান এক নদী
ভাঙা - গড়ার খেলায় রত!
নাই বা পেলাম দেখা
স্বপ্নের সেই রঙীন সিঁড়ি!
স্বপ্ন দেখার গান!
জীবন তো গেয়ে যাবে অবিরত
জীবনের জয়গান!!

©Pallabi barua

৫টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...